চট্টগ্রামেই কেন লিভার ও পাকস্থলি ক্যানসারের রোগী বেশি?
বাংলাদেশে বর্তমানে প্রায় ১৮ লাখ ক্যানসার রোগী চিকিৎসাধীন রয়েছেন, এবং প্রতিবছর নতুন করে প্রায় দুই লাখ রোগী শনাক্ত হচ্ছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল বিশেষ করে কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত প্রায় চার লাখ ক্যানসার রোগী রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ১২০ জন ক্যানসার রোগী আসেন, আর অন্যান্য হাসপাতালেও এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।