সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০/৬০ শতাংশ বাসাভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি ভাতা, মেডিকেল সুবিধা এবং পরিবহন ভাতা দেওয়া হবে।
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীদের মধ্যে ১ হাজার ৩৫০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এই মৌখিক পরীক্ষা শুরু হবে ২ মার্চ থেকে এবং চলবে ২৫ মার্চ পর্যন্ত। পরীক্ষাটি আগারগাঁও, শেরেবাংলা নগরে পিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে, এবং প্রতিদিন ৯০ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসে (এমইএস) একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির পদে ১৪ থেকে ২০তম গ্রেডে ১৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে আট ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২০টি ক্যাটাগরির অধীনে ২২০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে (বিআইডব্লিউটিএ) জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এ প্রতিষ্ঠানে ৪৭ ক্যাটাগরির পদে নবম থেকে ২০তম গ্রেডে ২৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।