জেলার সংবাদ

২৭ অক্টোবর ২০২৬: বাংলাদেশের জনজীবন ও প্রকৃতির বিচিত্র রূপ

২৭ অক্টোবর ২০২৬ তারিখে দেশের বিভিন্ন প্রান্তে ক্যামেরাবন্দী হওয়া জনজীবন, কর্মযজ্ঞ এবং প্রকৃতির অনন্য সৌন্দর্যের এক চিত্রশালা।

কক্সবাজার অগ্নিকাণ্ড: ডিএনএ-তে ১০ জনের পরিচয় নিশ্চিত, নিখোঁজ স্কুলশিক্ষিকা মুক্তা

কক্সবাজারের উখিয়া ইনানীর টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে ঢাকার দুটি পরিবারের সদস্যরা রয়েছেন। তবে নিখোঁজ থাকা স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার কোনো সন্ধান মেলেনি।

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা: রোগীদের দুর্ভোগ চরমে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন যেন অব্যবস্থাপনার আখড়া। চিকিৎসকদের দায়িত্ব বণ্টনে অসংগতি, প্রশাসনিক নজরদারির অভাব এবং নির্দেশিত রোস্টার অমান্য করার ফলে হাজারো সেবাপ্রত্যাশী রোগী চরম ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন।

ডেকোরেটরের কাজে গিয়ে মদ্যপান, গোপালগঞ্জে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গত শনি ও রোববার ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। অসুস্থ আরও একজন যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে যাত্রা শুরু করলো ‘মহানগর এক্সপ্রেস’

পর্যটননগরী কক্সবাজারের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ ও আরামদায়ক করতে আজ সোমবার থেকে যুক্ত হলো নতুন ট্রেন সার্ভিস ‘মহানগর এক্সপ্রেস’। এটি বর্তমানে চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করলেও এর যাত্রাপথ এখন কক্সবাজার পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যাতায়াতের সুবিধা পাবেন।

নাটোরে উন্নয়নের অভাবে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে রাস্তা সংস্কার কার্যক্রমে তরুণেরা

স্থানীয়দের অভিযোগ, প্রতিটি নির্বাচনের প্রাক্কালে প্রার্থীরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও, তা পরবর্তীকালে বাস্তবায়িত হয় না।