এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ , রয়েছে বিশেষ নির্দেশনা
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সময়সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট।