সাতসকালে কলকাতা-ওড়িশায়, ঢাকাতেও ভূমিকম্প অনুভূত
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় মঙ্গলবার সকাল ৭টার দিকে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই কম্পন কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় অনুভূত হয়। ভূমিকম্পটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর ফলে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।