Sun 19th Jul 2026, 4:09 am

শীর্ষ সন্ত্রাসীর অস্ত্রাগার নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার: ডিবি

শীর্ষ সন্ত্রাসীর অস্ত্রাগার নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার: ডিবি
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং তার অস্ত্রভান্ডারের প্রধান নিয়ন্ত্রক হিসেবে পরিচিত সুলাইমান তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করেছে।

গত শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় পরিচালিত এক সুনির্দিষ্ট অভিযানে তাকে আটক করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে মতিঝিল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্ভরযোগ্য সূত্রমতে, বাপ্পি দীর্ঘ সময় ধরে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, মতিঝিল থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে বাপ্পির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।