Wed 19th Aug 2026, 4:29 pm

বৈশ্বিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: নতুন উচ্চতায় বাজার

বৈশ্বিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: নতুন উচ্চতায় বাজার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার ক্রমবর্ধমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য টানা চতুর্থ দিনের মতো বৃদ্ধি পেয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে ৯১.২৮ ডলারে উন্নীত হয়।

একই সময়ে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বৃদ্ধি পেয়ে ৮৫.৩১ ডলারে কেনাবেচা হয়েছে।

জ্বালানি তেলের এই উচ্চমূল্য গত ২৪ জুলাইয়ের পর মঙ্গলবার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তির সম্ভাবনা ক্রমশ ম্লান হয়ে আসা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত উভয় দেশের বিপরীতমুখী মন্তব্য বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা