দুজন পাচ্ছেন বর্ষসেরা রানারআপের পুরস্কার। ক্রেস্ট তুলে দিতে মঞ্চে সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি ও সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল।
প্রথমে ঘোষণা হলো ঋতুপর্ণা চাকমার নাম। ২০২৪ সালের বর্ষসেরা খেলোয়াড় এবার হলেন রানারআপ।
আরেকজন রানারআপ আমিরুল ইসলাম। বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন বাংলাদেশ নারী ওয়ানডে দলের অধিনায়ক নিগার সুলতানা।
দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি নিগার, মঞ্চে উঠে পুরস্কার নিয়েছেন তাঁর বাবা। সিটি গ্রুপ– ক্রীড়া পুরস্কার–২০২৫–এ বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন খই খই মারমা।
বান্দরবানের এই টেবিল টেনিস কন্যা ২০২৫ সালে ইসলামিক সলিডারিটি গেমস মিশ্র দ্বৈতে রূপা জিতেছিলেন। জিতেছেন ঘরোয়া টিটির শিরোপাও।
সিটি গ্রুপ– ক্রীড়া পুরস্কার–২০২৫ এর সেরা ক্রীড়াবিদ নির্বাচনে জুরির দায়িত্বে ছিলেন বর্তমান ও সাবেক চার ক্রীড়াবিদ এবং একজন সাংবাদিক। জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কিংবদন্তি ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু।
জুরি বোর্ডের পাঁচ সদস্য আশরাফউদ্দিন অহমেদ চুন্নু (সাবেক ফুটবলার) আকরাম খান (সাবেক ক্রিকেটার) শারমিন আক্তার রত্না (শুটার) রাসেল মাহমুদ জিমি (হকি খেলোয়াড়) দুলাল মাহমুদ (সাংবাদিক) গিনেজ বইয়ে রেকর্ড গড়া বাংলাদেশের টেবিল টেনিসের রানি জোবেরা রহমান লিনু মঞ্চে। বললেন, ‘আমার শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে একটি ছোট্ট টেবিলকে ঘিরে।
সেই টেবিল দিয়েছে স্বপ্ন, হারে ঘুরে দাঁড়ানোর শক্তি ও জীবনকে বোঝার সুযোগ। ‘একজন খেলোয়াড়ের জীবনে পুরস্কার ও পদক শুধু দৃশ্যমান বিষয়।
দর্শক মঞ্চে শুধু পদকই দেখেন। ভেতরের লড়াই কেউ দেখেন না।
আমাদের সময় এত সুযোগ ছিল না। তবে দীর্ঘ পথ পাড়ি দিতে প্রয়োজন আত্মবিশ্বাস, পরিশ্রম ও শৃঙ্খলা।
‘আজকের খেলোয়াড়দের দিকে তাকালে আমি আশাবাদী হই। তাদের আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সামর্থ্য আছে।
কিন্তু ২০২৬ সালে এসে দেখি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যেখানে থাকার কথা সেখানে নেই।’ সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করলেন কিংবদন্তি। পঞ্চাশ-ষাটের দশকের ক্রিকেটার ও প্রবীণ ক্রিকেট সংগঠক লুৎফুর রহমান মাখন পেলেন সিটি গ্রুপ– ক্রীড়া পুরস্কার ২০২৫–আজীবন সম্মাননা।
তাঁর খেলাধুলার জীবন নিয়ে তথ্যচিত্র দেখানো হলো। সম্পাদক মতিউর রহমান ও সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী লুৎফর রহমানকে নিয়ে মঞ্চে উঠলেন।
লুৎফর রহমানের গায়ে উত্তরীয় পরিয়ে দিলেন মতিউর রহমান। ক্রেস্ট তুলে দিলেন জাফর উদ্দিন সিদ্দিকী।
দেশের জনপ্রিয় ক্রীড়া সঞ্চালক কাজী সাবির মঞ্চে। স্বভাবসুলভ রসিকতায় শুরু করলেন।
বললেন, শুরুতেই আজীবন সন্মাননা পুরুস্কার দেওয়া হবে। ক্রীড়ামোদী সম্পাদক মতিউর রহমানকে মঞ্চে ডেকে নেওয়া হলো।
বললেন, ‘আমার জন্য এ অনুষ্ঠান বেশ স্মৃতিজাগানিয়া। এ অনুষ্ঠানে কয়েকজনকে দেখে নিজের শৈশব মনে পড়ে যায়।’ সম্পাদক আরও বললেন, ‘সম্প্রতি আমরা একজনকে হারিয়েছি।
আবাহনী ক্লাবের হারুনুর রশীদ...হকির আব্দুস সাদেক, শামীমা সাত্তার শিমু....। তাদের স্মৃতিকে আমরা স্মরণ করি।
তাদের শ্রদ্ধা জানাই।’ বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করলেন সম্পাদক। চলমান সাফ টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল দলের পারফরম্যান্সেরও প্রশংসা করলেন সম্পাদক।
প্রশংসা করলেন আর্চারি দলেরও। সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করলেন সম্পাদক।
সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী উঠলেন মঞ্চে। বললেন, ‘সিটি গ্রুপের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।’ ক্রীড়াবিদদের মিলনমেলায় নিজের শৈশবের ক্রীড়া তারকাদের দেখে রোমাঞ্চ জাগার কথাও বললেন জাফর উদ্দিন সিদ্দিকী।
আলো ঝলমলে মঞ্চে সিটি গ্রুপ– ক্রীড়া পুরস্কার–২০২৫ শুরু হলো র প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর মঞ্চে আগমনের মধ্য দিয়ে। ডায়াসে এসে তিনি শুরুটা করেছেন ‘স্যরি’ দিয়ে।
স্যরির কারণ খানিকটা বিলম্বিত শুরু। মোট ৬টি ক্যাটাগরিতে ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হবে।
বর্ষসেরা ক্রীড়াবিদ বর্ষসেরা রানারআপ (দুজন) বর্ষসেরা নারী ক্রীড়াবিদ বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় পাঠকের ভোটে বর্ষসেরা আজীবন সম্মাননা সিটি গ্রুপ– ক্রীড়া পুরস্কারের একটি বিশেষত্ব হচ্ছে, এখানে আগে থেকে কোনো মনোনয়ন তালিকা প্রকাশ করা হয় না। দেশের ক্রীড়াঙ্গনের শ্রদ্ধেয় মানুষদের নিয়ে গড়া জুরিবোর্ড নিরপেক্ষ বিচারে সেরাদের বেছে নেন।
অর্থাৎ, আনুষ্ঠানিক ঘোষণার মঞ্চেই জানা যাবে কারা ছিলেন সেরার মনোয়ননে, আর কে হচ্ছেন সেরা। ২০০৪ থেকে ২০২৪।
খালেদ মাসুদ থেকে সাকিব আল হাসান। ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার দেওয়া হয়েছে ২০ বার।
ক্রিকেট, গলফ, শুটিং ও সাঁতার মিলিয়ে ১৪ জন পেয়েছেন বর্ষসেরার স্বীকৃতি। কারা কেন পেয়েছেন, জানতে: যাঁরা পেয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার সিটি গ্রুপ– ক্রীড়া পুরস্কার শুধু সেরাদের পুরস্কৃত করার আয়োজনই নয়, বিভিন্ন খেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের মিলনমেলায়।
মঞ্চের আয়োজন শুরুর আগে আমন্ত্রিত অতিথিরা নিজেদের মধ্যে কুশল বিনিময় ও খোশগল্পে মশগুল। বছর ঘুরে আবারও এল সিটি গ্রুপ– বর্ষসেরা ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান।
রাজধানীর একটি হোটেলে চলছে ২০২৫ সালের সেরা ক্রীড়াবিদদের স্বীকৃতি প্রদানের এই আয়োজন। কারা কোন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন জানতে চোখ রাখুন এই লাইভ ব্লগে।