Mon 21st Sep 2026, 3:10 am

বাংলাদেশ বনাম আফগানিস্তান এর ওয়ানডে সিরিজ শীঘ্রই... জানুন কখন

বাংলাদেশ বনাম আফগানিস্তান এর ওয়ানডে সিরিজ শীঘ্রই... জানুন কখন

জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। খেলা হওয়ার কথা রয়েছে ভারতের দেরাদুনে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। ১৪ জুন ব্যাঙ্গালুরুর এম চেন্নাস্বোয়ামি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলবে আফগানিস্তান।

এর আগে বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে আগ্রহী আফগানরা। জুনের প্রথম সপ্তাহে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দেয়া হয়েছে বিসিবিকে। তবে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি।