ফ্রান্স ইংল্যান্ডের কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পরাজিত হলেও, ফুটবল বিশ্ব প্রত্যক্ষ করল এক অবিস্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত। সেই ম্যাচে জোড়া গোল করে কিলিয়ান এমবাপে এখন বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা, তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২২-এ।
মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ রাতে ইউরোপীয় ফুটবলের দুই হেভিওয়েট ফ্রান্স ও ইংল্যান্ড মুখোমুখি হবে। যদিও এই ম্যাচকে প্রায়শই 'সান্ত্বনার লড়াই' হিসাবে দেখা হয় এবং এর প্রতি আগ্রহ তুলনামূলকভাবে কম থাকে, যেমন ইংল্যান্ড কোচ টমাস টুখেলও তার খেলোয়াড়দের অনীহার কথা জানিয়েছেন। তবে এবারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি সম্পূর্ণ গুরুত্বহীন নয়; গোল্ডেন বুট জেতার সুযোগ থাকায় দুই দলের কমপক্ষে চারজন খেলোয়াড়ের কাছে এর বিশেষ গুরুত্ব রয়েছে।
চলতি ফুটবল বিশ্বকাপে সোনার বুটের লড়াই জমে উঠেছে, যেখানে শীর্ষস্থান দখলের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট নিয়ে মেসি এগিয়ে থাকলেও, এমবাপ্পেও সমান সংখ্যক গোল ও ৩টি অ্যাসিস্ট নিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। ফিফার নিয়ম অনুযায়ী, গোল সংখ্যা সমান হলে অ্যাসিস্টের ভিত্তিতে গোল্ডেন বুটের ফয়সালা হবে। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে দু'জনের সামনেই শেষ সুযোগ। এই মহারণের শেষ হাসি কে হাসেন, তা দেখার জন্য মুখিয়ে ফুটবল বিশ্ব।
ফুটবল ইতিহাসে এমন কাকতালীয় ঘটনা খুব কমই দেখা যায়। ২০০৭ সালে একটি দাতব্য ফটোশুটে পাঁচ মাসের এক শিশুকে কোলে নিয়ে গোসল করিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। প্রায় দুই দশক পর সেই শিশুই এখন স্পেনের তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল। ২০২৬ ফিফা বিশ্বকাপে দুই ফুটবলারের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রে।
একসময় ফাস্ট ফুড ও চর্বিযুক্ত খাবারের প্রতি আসক্তি থাকলেও, ক্যারিয়ারের মধ্যভাগে লিওনেল মেসি দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য খাদ্যাভ্যাস পরিবর্তনের অপরিহার্যতা উপলব্ধি করেন।
Developed By: Smart Software Ltd