বলিউডঅন্তরঙ্গ দৃশ্য বিতর্ক থেকে সুযোগ না পাওয়া বাঙালি কন্যার মুম্বাই–যাত্রা গতকাল ২২ নভেম্বর ছিল অভিনেত্রী ত্রিধা চৌধুরীর জন্মদিন। কলকাতার মেয়ে, পড়াশোনা করেছেন মাইক্রোবায়োলজি নিয়ে।
কিন্তু বিজ্ঞানী হওয়ার পথে না হেঁটে বেছে নিয়েছেন অভিনয়। বাংলা সিনেমা দিয়ে শুরু।
এরপর তেলেগু, হিন্দি সিনেমা, টেলিভিশন ও ওয়েব সিরিজ—বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। তবে প্রকাশ ঝার ‘আশ্রম’ সিরিজের ববিতা চরিত্র তাঁকে এনে দিয়েছে সবচেয়ে বেশি পরিচিতি।
জন্মদিন উপলক্ষে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য। বিনোদন ডেস্ক আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ১০: ৪৪ কে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন১ / ২০১৯৮৯ সালের ২২ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্ম ত্রিধার।
কলকাতায়ই তাঁর শৈশব ও বেড়ে ওঠা। বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক।
কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে২ / ২০উচ্চশিক্ষার বিষয় ছিল মাইক্রোবায়োলজি।
অভিনয়ের শখ ছোটবেলা থেকে। স্কুলে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন।
তাঁর বাবা প্রথম ছবি তুলতেন। বাবার শিল্পীমনস্কতা তাঁকে অভিনয়ের প্রতি আগ্রহী করে তোলে।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৩ / ২০পড়াশোনায় ভালো হলেও সেই পেশায় থাকার কোনো ইচ্ছা তাঁর ছিল না। তিনি বলেন, ‘পড়াশোনায় খারাপ ছিলাম না, কিন্তু কখনো মনে হয়নি, সারা জীবন এই লাইনে থাকতে চাই।
যখন অভিনয়ে আসার সুযোগ এল, তখন ভয় ছিল—টিকে থাকতে পারব তো? লোকে কী ভাববে?
কিন্তু এখন মনে হয়, সেটাই ছিল জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৪ / ২০অভিনয়ের প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ। স্কুলে নাটকে অংশ নিতেন।
সেই স্মৃতি টেনে ত্রিধা বলেন, ‘বাবা ছিলেন আমার প্রথম ফটোগ্রাফার। সিঁদুররঙা একটা জামা পরে পোজ দিচ্ছি আর বাবা ক্যামেরা হাতে ছবি তুলছেন—ছবিটার কথা এখনো মনে আছে।
বাবা খুব অভিব্যক্তিপূর্ণ, শিল্পীমনস্ক ছিলেন। সেখান থেকেই হয়তো অভিনয়ের বীজটা তৈরি হয়েছিল।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৫ / ২০২০১১ সালে জেতেন ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার টাইমস অব ইন্ডিয়া ফ্রেশ ফেস’ প্রতিযোগিতার কলকাতা পর্বের শিরোপা।
এই জয় তাঁর ক্যারিয়ারের পথ খুলে দেয়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৬ / ২০২০১৩ সালে সৃজিত মুখার্জির ‘মিশর রহস্য’ দিয়ে বড় পর্দায় অভিষেক।
ছবিতে রিনি চরিত্রে অভিনয় করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পান।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৭ / ২০২০১৪ সালে অভিনয় করেন ‘যদি লাভ দিলে না প্রাণে’ ও ‘খাদ’ ছবিতে। ২০১৫ সালে ‘সূর্য ভার্সেস সূর্য’ ছবির মাধ্যমে তেলেগু সিনেমায় কাজ শুরু করেন।
২০১৫ সালে ‘মেরি ক্রিসমাস’ নামের বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৮ / ২০বাংলা দিয়ে শুরু হলেও এই ভাষার চলচ্চিত্রে তাঁকে খুব বেশি দেখা যায়নি।
এ নিয়ে ত্রিধার আক্ষেপ আছে, ‘বাংলা দিয়েই ক্যারিয়ার শুরু, কিন্তু এখানে শুরুতে তেমন সুযোগ পাইনি, যা মুম্বাই আমাকে দিয়েছে। অনেক সময় মনে হয়, ভালো কাজ করার পরও কেন বাংলা আমাকে আমার প্রাপ্য সুযোগ দেয়নি?
আমি তো বাংলার মেয়ে। বাংলার প্রতি আমার আবেগ সব সময় আলাদা।
তাই ভবিষ্যতে বাংলায় আরও বেশি কাজ করতে চাই।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে৯ / ২০মুম্বাইয়ের শুরুটা সহজ ছিল না। নতুন শহরে নিজেকে মানিয়ে নেওয়ার সময় একাকিত্বও তাড়া করেছে।
ত্রিধা বলেন, ‘মুম্বাইয়ে এসে দেখলাম, সবার নিজস্ব একটা গ্রুপ আছে। তাঁদের মধ্যে নিজেকে খুব একা লাগত।
অনেক সময় অসহায়ও মনে হতো। চুপচাপ থাকতাম, সবার সঙ্গে মিশতে পারতাম না।
সে কারণে অনেকে আমাকে ভুল বুঝতেন, অহংকারী ভাবতেন। আসলে আমি খুব বেশি সামাজিকও ছিলাম না।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে১০ / ২০বড় পর্দায় শেষ তাঁকে কপিল শর্মার ছবি ‘কিস কিসকো প্যায়ার করু ২’–এ দেখা গেছে।
তবে ক্যারিয়ারে তাঁর বড় মোড় প্রকাশ ঝার ‘আশ্রম’। এই সিরিজই তাঁকে নতুনভাবে পরিচিতি দেয়।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে১১ / ২০ত্রিধা বলেন, ‘“আশ্রম” যেন আমার জীবনকে নতুন করে শুরু করার সুযোগ দিয়েছে। এই সিরিজ আমাকে নতুন করে চিনিয়েছে।
প্রকাশ ঝা শুধু পরিচালক নন, উনি আমার গাইড। এখনো কোনো সমস্যায় পড়লে ওনাকে ফোন করি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে১২ / ২০এই সিরিজে তাঁকে ববি দেওলের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে, যা নিয়ে বিতর্কও হয়েছে।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে১৩ / ২০শুরুতে তা নিয়ে অস্বস্তি ছিল বলেও জানান ত্রিধা, ‘কোনো অভিনেতার সঙ্গেই ঘনিষ্ঠ দৃশ্য করা সহজ নয়। তার ওপর ববি দেওলের মতো অভিনেতার সঙ্গে এমন দৃশ্য করা আমার জন্য আরও কঠিন ছিল।
ওনার সিনেমা দেখে বড় হয়েছি, উনি আবার ধর্মেন্দ্রর ছেলে—সব মিলিয়ে প্রথম দিকে সংকোচ ছিল। শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয়, ওনার সামনে সংলাপ বলতেও চাপ লাগত।
তবে উনি খুব সহযোগী ছিলেন, আমাকে স্বচ্ছন্দ করে তুলেছিলেন।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে১৪ / ২০দক্ষিণ ভারতীয় ও বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন এখন ত্রিধা। তাঁর মতে, কাজের ধরনে কিছু পার্থক্য আছে।
তিনি বলেন, ‘দক্ষিণে কাজ খুব সময় মেনে, খুব পেশাদারত্বের সঙ্গে হয়। বলিউডে অনেক সময় কাজ একটু ঢিলেঢালা হয়, কখনো অব্যবস্থাপনাও দেখা যায়।
তবে দুই জায়গাতেই শেখার সুযোগ আছে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেআরও পড়ুন২০ ছবিতে নেহার জীবনের গল্প ২০ নভেম্বর ২০২৬১৫ / ২০ব্যক্তিজীবনের অভিজ্ঞতাও তাঁর ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। অতীতের কিছু সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
ত্রিধার ভাষায়, ‘এখন মনে হয়, আমার আরও বেশি করে অভিনয়ের দিকে মন দেওয়া উচিত ছিল। কোনো একজন কেন আমার জীবন বা ক্যারিয়ারের ওপর এতটা প্রভাব ফেলবে?
পেছন ফিরে দেখি, ভালো কাজ করেছি ঠিকই, কিন্তু সংখ্যায় কম। আরও বেশি কাজ করার দিকে ফোকাস করা উচিত ছিল।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে১৬ / ২০জীবনের এই চড়াই–উতরাই তাঁকে আরও শক্ত করেছে বলেই মনে করেন ত্রিধা, ‘এই যাত্রা সহজ ছিল না, কিন্তু প্রতিটি ধাপ আমাকে আরও শক্ত করেছে।
এখন মাধ্যম অনেক বেড়েছে, সুযোগও বেশি। তাই সময়টা কাজে লাগাতে চাই।
সামনে আরও ভালো কাজ করতে চাই, এটাই আমার একমাত্র লক্ষ্য।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে১৭ / ২০অভিনয়ের বাইরে ভ্রমণ করতে ভালোবাসেন ত্রিধা। তিনি ১৯টি দেশ ভ্রমণ করেছেন।
ছুটির দিনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত প্রকাশ করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে১৮ / ২০২০২৫ সালে ‘দিল দোস্তি অর ডগস’, ‘সো লং ভ্যালি’ ও ‘কিস কিসকো প্যায়ার করু ২’–এ অভিনয় করেছেন।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে১৯ / ২০২০২৬ সালের কাজের তালিকায় রয়েছে ‘আখরি সওয়াল’। ভবিষ্যতে অমিশ ত্রিপাঠীর শিব ট্রিলজির চলচ্চিত্রায়ণে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন।
রণবীর সিংয়ের সঙ্গে কাজ করারও স্বপ্ন তাঁর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেআরও পড়ুনহুট করেই অভিনয়ে এসে আলোচনায়, কে এই অভিনেত্রী ১১ অক্টোবর ২০২৬২০ / ২০হিন্দি সিনেমা ও সিরিজের পাশাপাশি সুযোগ পেলে বাংলা সিনেমায়ও কাজ করতে চান ত্রিধা।
অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনবলিউড থেকে আরও দেখুনতারকার জন্মদিনতরুণ অভিনয়শিল্পীবাংলা সিনেমাওয়েব সিরিজ