ঈদ মানেই উৎসব, আর এই উৎসবের অনুষঙ্গ হিসেবে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে আসছে নতুন চলচ্চিত্রের আনন্দ। এবারের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘আবার দেখা হলে’।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধে রূপালি পর্দায় হাজির হচ্ছেন সময়ের জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। তাদের এই নতুন রসায়ন দর্শকদের জন্য ঈদের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
তারকা বহুল এই নির্মাণে আরও রয়েছে বড় চমক। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী।
এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও যুক্ত হয়েছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ এবং রেজওয়ান পারভেজ। ‘সিঙ্গার ও বেকো প্রেজেন্টস’ নিবেদিত ‘আবার দেখা হলে’ প্রযোজনা করছে ‘ফিল্মি ফিচারস’ প্রতিষ্ঠান।
ছবিটির সঙ্গে সহ-প্রযোজক এবং অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’, এবং এটি নির্মিত হচ্ছে ‘এমআইবি স্টুডিওস’-এর সহযোগিতায়। এটি প্রেক্ষাগৃহের জন্য নির্মাতা শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় চলচ্চিত্র।
এর আগে বড় পর্দার জন্য তিনি নির্মাণ করেছিলেন প্রশংসিত সিনেমা ‘প্রিয় মালতী’, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মে তার নির্মিত ‘চা গরম’ দারুণ দর্শকপ্রিয়তা অর্জন করেছিল।
নতুন এই চলচ্চিত্র প্রসঙ্গে নির্মাতা শঙ্খ দাশগুপ্ত জানান, ‘আবার দেখা হলে’ মূলত একটি ড্রামা ঘরানার সিনেমা। এটি পরিবারের সব বয়সের সদস্যদের সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে বসে উপভোগ করা যাবে, যা দর্শককে এক ভিন্ন অনুভূতির জগতে নিয়ে যাবে।
তিনি আরও বলেন, “গল্পটি সমাজের মধ্যবিত্ত শ্রেণীর জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে আবেগ, পারিবারিক মূল্যবোধ এবং বাস্তব জীবনের দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হয়েছে।” নির্মাতা শঙ্খ দাশগুপ্ত আরও যোগ করেন, “এই সিনেমায় পারিবারিক আবহের পাশাপাশি প্রচুর হাস্যরসও রাখা হয়েছে, যার মানে এটি কোনো গম্ভীর সিনেমা নয়। পাশাপাশি দর্শকদের পছন্দের শিল্পীরা থাকায় তাদের নিখুঁত অভিনয় আমাদের গল্পের অন্যতম বড় শক্তি হয়ে উঠবে।” গল্পের মূল ভাবনা সম্পর্কে তিনি বলেন, এটি মূলত নিজেকে ফিরে পাওয়ার গল্প, যেখানে ফেলে আসা সময়কে খুঁজে দেখার এক আত্মিক অনুসন্ধান তুলে ধরা হয়েছে।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই সিনেমার মূল ভাবনা হলো নিজের শিকড়কে নতুন করে খুঁজে পাওয়া এবং ফেলে আসা স্মৃতিগুলোর সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন। বিভিন্ন সময়কালের দৃশ্যপটের মাধ্যমে দর্শকদের এক স্মৃতিঘেরা সফরে নিয়ে যাওয়া হবে এই চলচ্চিত্রে, যেখানে আবহসংগীত ও গান পুরো আবেগটিকে আরও বেশি অর্থবহ করে তুলবে।
এই গল্প প্রতিটি দর্শককেই নিজেদের সঙ্গে মেলাতে সাহায্য করবে। সিনেমাটির সহ-প্রযোজক ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এই যাত্রার সঙ্গে যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে বলেন, “চরকি সবসময়ই নানামুখী অনুভূতির গল্প তুলে ধরতে বিশ্বাস করে।
‘আবার দেখা হলে’ হলো একটি পারিবারিক গল্প, নিজেকে ফিরে পাওয়ার গল্প।” তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, প্রেক্ষাগৃহে দর্শকরা পরিবার নিয়ে এসে দারুণ কিছু অনুভূতি ও সুন্দর মুহূর্তের সাক্ষী হবেন।” পারিবারিক আবহে নির্মিত এই আবেগঘন ও জীবনঘনিষ্ঠ চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। গল্প ও নির্মাণের এই মেলবন্ধন দর্শকদের মাঝে এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।