শিক্ষা

১১ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত

দেশের বেসরকারি ৩২ বিশ্ববিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোনও ধরনের উদ্যোগ না নেওয়ায় ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা সোমবার শুরু হবে। রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষার্থীদের হাফ ভাড়া না নিলে কঠোর ব্যবস্থা

রাজধানীতে সরকারি পরিবহন বিআরটিসিসহ অন্যান্য বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া না নিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

থাকছে না এমসিকিউ: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁস ঠেকাতে এমসিকিউ (বহু নির্বাচনী) আর থাকছে না। ফলে আবারো ফিরে আসছে শতভাগ লিখিত পরীক্ষা। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

৩০ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল

জেএসসি ও জেডিসি পরীক্ষার মতো প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পরীক্ষা চলতি বছরেই

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক একসঙ্গে পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুর্ভোগ লাঘবে ওই পদ্ধতিতে চলতি শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

শিক্ষামন্ত্রী: আমি হলাম আপনাদের কর্মী

শনিবার মাদ্রাসা শিক্ষাকে জাতীয়করণের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, উচ্চবিত্ত পরিবারের সন্তানরাই এখন জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছে।

অনড় শিক্ষকরা, চলছে দ্বিতীয় দিনের অনশন

প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে বেতন নির্ধারণের দাবিতে অনড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ে রাজধানীর জাতীয় শহীদ মিনারে তাদের আমরণ অনশন কর্মসূচি দ্বিতীয় দিনের (রোববার) মতো চলছে।

৩৫ কোটি নতুন পাঠ্যবই ছাপার কাজ প্রায় শেষ

আর মাত্র কয়েকদিন। তার পরই ফুরোবে শিশুদের অপেক্ষার পালা। আগামী ১ জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে বিদ্যালয়ে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরা হাতে পাবে ঝকঝকে নতুন পাঠ্যবই।