যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে যুদ্ধে অবৈধ সামরিক নির্দেশ কার্যকর করার অভিযোগে অভিশংসন প্রস্তাবের মুখে পড়েছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে তার প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রুবিও এই পদক্ষেপকে 'অন্যায্য' আখ্যা দিয়ে হেগসেথকে একজন দক্ষ ও ভালো মন্ত্রী হিসেবে প্রশংসা করেছেন। হেগসেথ নিজেও অভিশংসনের উদ্যোগের আভাস পেয়েছিলেন।
গত সপ্তাহেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই প্রস্তাবগুলোকে 'রাজনৈতিক নাটক' বলে মন্তব্য করেন এবং স্পষ্ট জানান যে তিনি প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়ছেন না। একই সাথে তিনি অভিশংসনের প্রস্তাব উত্থাপনকারী বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসিকে 'অসন্তুষ্ট কংগ্রেসম্যান' হিসেবে কটাক্ষ করেন।
হেগসেথ আরও মন্তব্য করেন যে, ম্যাসি রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হতে না পারার ক্ষোভ থেকে এমন আচরণ করছেন। কেন্টাকি অঙ্গরাজ্যের প্রতিনিধি থমাস ম্যাসি মার্কিন প্রতিনিধি পরিষদের অধিবেশনে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন।
ম্যাসির অভিযোগ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে হেগসেথ জেনেশুনে বেআইনি নির্দেশ কার্যকর করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো, সামরিক অভিযান পরিচালনার আগে কংগ্রেসের অনুমোদন না নেওয়া।
এই অভিশংসনের উদ্যোগের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। তিনি এই প্রস্তাব উত্থাপনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ট্রাম্প উল্লেখ করেন যে, হেগসেথ দুটি যুদ্ধে জয়ী হয়েছেন। তিনি প্রস্তাব উত্থাপনকারী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসিকে 'চরম ব্যর্থ' ও 'অসুস্থ' ব্যক্তি হিসেবে আক্রমণ করেছেন।
ট্রাম্প হেগসেথের প্রশংসা করে আরও বলেন, ভেনেজুয়েলার যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানও নিখুঁতভাবে পরিচালিত হয়। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধেও হেগসেথ জয়ী হচ্ছেন বলে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করায় ম্যাসিকে আবারও তীব্র সমালোচনা করেন। তিনি ম্যাসিকে 'চরম ব্যর্থ' ও 'অসুস্থ' বলে আখ্যায়িত করেন।