চাঁদাবাজির জেরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাটি গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে ঘটেছে বলে মুক্তাদির অভিযোগ করেন। ঘটনার পরপরই তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে হামলার ভিডিও চিত্র প্রকাশ করেন।
প্রকাশিত ভিডিওতে স্টুডিওর ভেতরের পরিস্থিতি তুলে ধরে সালমান বলেন, 'একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
ভিডিওতে স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ও সরঞ্জাম ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মীদের কয়েকজনকে মর্মাহত অবস্থায় কাঁদতে দেখা যায়।
ঘটনার গুরুত্ব তুলে ধরে সালমান মুক্তাদির ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, 'ভিডিওটা শুধুমাত্র খুবই স্পেশালি বানানো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উনার জন্য। আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
হামলার কারণ ব্যাখ্যা করে সালমান মুক্তাদির বলেন, আক্রমণকারীরা হয়তো জানত না যে এটি তার ব্যক্তিগত স্টুডিও। তাদের মূল লক্ষ্য ছিল এখানকার ল্যান্ড ওনার, যিনি সম্ভবত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। চাঁদাবাজিকে কেন্দ্র করে ল্যান্ড ওনারের সাথে হামলাকারীদের কোনো বিবাদ চলছিল। সেই বিবাদের প্রতিশোধ নিতে গিয়ে তাদের সম্পত্তির ক্ষতির মাঝখানে তার স্টুডিও আক্রান্ত হয়েছে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়ার দৃঢ়তা প্রকাশ করে সালমান মুক্তাদির ভিডিওতে বলেন, 'আমি এর থেকে বড় কিছু করব।’
এই হামলা ও ভাঙচুরের বিষয়ে ক্যান্টনমেন্ট থানা এবং সংশ্লিষ্ট জোনের পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।