গোপালগঞ্জের মুকসুদপুর থানায় সহিংস ঘটনার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। পুলিশের নিরাপত্তা না পাওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। কিন্তু পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকায় তাদের ঘটনাস্থলে যেতে দেরি হয়।
পরবর্তীতে মুকসুদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দুপুর ১টা ৫৫ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং দুপুর ২টার পর সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের প্রধান শাহাজাহান সিকদার জানান, দুপুর সোয়া তিনটায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে আগুন নেভানোর কাজ করে। তবে, আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।