দীর্ঘদিন ধরে হামজা চৌধুরীর সম্ভাব্য দলবদল গন্তব্য হিসেবে ডার্বি কাউন্টির নাম শোনা গেলেও, শেষ মুহূর্তে পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। বাংলাদেশি মিডফিল্ডার হামজা এখন তাঁর পুরোনো ক্লাব শেফিল্ড ইউনাইটেডের পথে।
ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, লেস্টার সিটির সঙ্গে হামজার স্থায়ী দলবদল নিয়ে শেফিল্ড ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে চ্যাম্পিয়নশিপ ক্লাবটির মেডিকেল পরীক্ষার অপেক্ষায় রয়েছেন, যার পর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে।
গত মৌসুমের দ্বিতীয়ার্ধে হামজা শেফিল্ডে ধারে খেলেছিলেন এবং চ্যাম্পিয়নশিপে ১৯ ম্যাচের মধ্যে ১৬টিতেই মূল একাদশে জায়গা করে নেন। তিনি ক্লাবটিকে প্লে-অফ ফাইনালে পৌঁছাতে সাহায্য করলেও, সান্দারল্যান্ডের কাছে হেরে প্রিমিয়ার লিগে ফেরার স্বপ্ন পূরণ হয়নি শেফিল্ডের।
৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দেওয়া এই মিডফিল্ডারের মূল দলে অভিষেক হয় ২০১৭ সালে, যদিও তার পূর্বে তিনি বার্টন অ্যালবিয়নে ধারে খেলেছেন। বর্তমানে লেস্টার সিটি ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর, লিগ ওয়ানে খেলছে। চলতি মাসে লিগের প্রথম তিন ম্যাচে তিনি মাঠে নেমেছিলেন, তবে গত সপ্তাহে ইপসউইচ টাউন এবং এমকে ডনসের বিপক্ষে দলের স্কোয়াডে তাকে রাখা হয়নি। লেস্টারের কোচ রাসেল মার্টিন ইঙ্গিত দিয়েছিলেন যে, দলবদলের সম্ভাবনার কারণেই হামজাকে দলের বাইরে রাখা হয়েছিল।
অবশেষে সেই দলবদলই এখন বাস্তব রূপ নিচ্ছে। লেস্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬৬টি ম্যাচে অংশ নিয়েছেন হামজা। এছাড়াও, তিনি বার্টন এবং ওয়াটফোর্ডে ধারে খেলেছেন।
শেফিল্ডে হামজার প্রত্যাবর্তনের অন্যতম কারণ হলো দলটির প্রথম পছন্দের রাইটব্যাক ফেমি সেরিকির ইনজুরি। হামজার একাধিক পজিশনে খেলার সক্ষমতা শেফিল্ডের জন্য একটি অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। মিডফিল্ডের পাশাপাশি তিনি রাইটব্যাকেও খেলতে পারদর্শী। এর ফলে ক্রিস ওয়াইল্ডারের দল ইনজুরির কারণে সৃষ্ট সমস্যার একটি সম্ভাব্য সমাধান দেখতে পাচ্ছে।