Thu 17th Sep 2026, 5:11 pm

বিয়ের করার সময় নেই সোনম কাপুরের

বিয়ের করার সময় নেই সোনম কাপুরের

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে তার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই। সম্প্রতি গুঞ্জন চাউর হয়, আগামী এপ্রিলে বিয়ে করছেন এ জুটি।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সোনম কাপুর বলেন, ‘দীর্ঘ ১০ বছরের অভিনয় ক্যারিয়ারে কখনই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলিনি। আমারবীরে ডি ওয়েডিং সিনেমা মুক্তি পাবে মে মাসে। এর আগে প্যাডম্যান ও দত্ত সিনেমাও রয়েছে।

অন্য কাজের জন্য আমার সময় কোথায়? এছাড়া ফেব্রুয়ারি, মার্চে বিধু বিনোদ চোপড়ার সিনেমার কাজও শুরু করব।’ প্রায় দুই বছরের অধিক সময় ধরে বলিপাড়ায় সোনম ও আনন্দ আহুজার প্রেমের চর্চা চলছে।

প্রায়ই বিভিন্ন স্থানে দেখা যায় তাদের। এছাড়া পরস্পরের প্রতি ভালোলাগার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ বিভিন্নভাবে প্রকাশ করেন তারা। সোনমের পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত অতিথি হিসেবে থাকেন আনন্দ। যদিও প্রেমের বিষয়টি এখনো শিকার করেননি এ কথিত প্রেমিক জুটি।