Mon 21st Sep 2026, 2:16 am

মুভি রিভিউঃ ফরেস্ট গাম্প

মুভি রিভিউঃ ফরেস্ট গাম্প

মুভিটির মূল কাহিনী শুরু হয় ১৯৮১ সালের কোন এক সময়ে, কোন এক বাস ষ্টেশনে। বোকাসোকা ফরেস্ট গাম্প কিভাবে ঘটনাক্রমে তার জীবনকে আমেরিকার ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলে, তারই বর্ণনা ছিল গাম্পের কন্ঠে । কোন রকম চেষ্টা ছাড়াই সে ফুটবল তারকা হয়ে যায়, জন এফ কেনেডির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পায়, ভিয়েতনাম যুদ্ধে দেশের হয়ে যোগ দেয়, লাভজনক চিংড়ি ব্যবসায় জড়িয়ে পরে, বছরের পর বছর ধরে গ্রামান্তর দৌঁড়ে অংশ নেয়। শুধু তাই নয়, ওয়াটার গেট কেলেঙ্কারিও সে উন্মোচন করে। জন লেননের সাথেও সময় কাটিয়েছিল গাম্প।