Mon 24th Aug 2026, 5:26 am

নিজের মেয়েকে ধর্ষণ লক্ষীপুরে, পিতার যাবজ্জীবন

নিজের মেয়েকে ধর্ষণ লক্ষীপুরে, পিতার যাবজ্জীবন

লক্ষ্মীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। ধর্ষক পিতার নাম বেল্লাল হোসেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়। আজ সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ এবং নারী ও  শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন। 

আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামের বেল্লাল হোসেন ২০১৪ সালের ২৭ মে তার মেয়েকে বাড়ির পাশের একটি খামার বাড়িতে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম তার মায়ের কাছে বিষয়টি জানান। পরে স্থানীয় গণ্যমান্য লোকজনকে ঘটনাটি অবহিত করেন।  

২০১৪ সালের ১২ জুন মা ফুলবানু বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে একই বছরের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত ভিকটিমের জবানবন্দী লিপিবদ্ধ করাসহ ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ শেষে ওই রায় দেন।