Mon 24th Aug 2026, 4:28 am

বলিউড ও অন্যান্য

মেজাজ হারিয়ে অক্ষয়কে থাপ্পড় দেন ক্যাটরিনা

প্রথমে ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করতে অক্ষয় কুমারের আপত্তি ছিল, তবে পরে তারা একসঙ্গে সিনেমায় কাজ করেন এবং সেটি সফলও হয়। এরপর একাধিক সিনেমাতে তাদের জুটি দর্শকদের সামনে আসে, সর্বশেষ রোহিত শেঠির 'সূর্যবংশী' সিনেমাতে। এই সিনেমার শুটিং সেটে একটি ঘটনা ঘটে, যা পরে বেশ আলোচনা সৃষ্টি করে। শোনা যায়, ক্যাটরিনা নাকি অক্ষয়ের গালে সপাটে চড় মেরেছিলেন, যা নিয়ে অনেক চর্চা হয়।

Shah Rukh Khan turns "60" this year

Shah Rukh Khan delighted fans during an event at Dubai's Global Village on Sunday, where he showcased his signature humor and energy. When asked about his age, SRK jokingly responded, "I am turning 60 this year, but I look like 30," leaving the crowd in laughter. The Bollywood icon kept the audience engaged with his dance performances to popular tracks like "Chaleya" and "Zinda Banda," proving that age is just a number.

রাশমিকা মান্দানার সাফল্যের উড়ান ক্রমে ঊর্ধ্বমুখী

পরপর দুটি সুপারহিট ছবি, ‘অ্যানিমেল’ এবং ‘পুষ্পা ২’-এর মাধ্যমে রাশমিকা মান্দানা তার ক্যারিয়ারে উড়ান চালিয়ে যাচ্ছেন। পুষ্পার সফলতা শেষ না হতেই তিনি আরেকটি ব্লকবাস্টার উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। খুব শিগগিরই তাকে ‘ছাবা’ ছবিতে দেখা যাবে, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড তারকা ভিকি কৌশল। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিটি নিয়েও অনেকের ধারণা, এটি বক্স অফিসে দারুণ সফল হবে।

উর্বশী রাউতেলার একের পর এক বিতর্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলা সবসময়ই নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘ডাকু মহারাজ’-এ ৬৪ বছরের অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে তার জুটির কারণে বেশ কিছু সমালোচনা হয়েছে। পাশাপাশি, অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় তার মন্তব্য নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। এর মধ্যেই অভিনেত্রী জানিয়েছেন, তার মা মীরা রাউতেলা বর্তমানে হাসপাতালে শুয়ে আছেন এবং তিনি তার মা জন্য ভক্তদের প্রার্থনা কামনা করেছেন। সামাজিক মাধ্যমে তিনি একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "দয়া করে আমার মায়ের জন্য প্রার্থনা করুন।"

একের পর এক তরুণী নিখোঁজ

ফাহাদ ফাসিলকে এই সিনেমায় কেন নেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ তার চরিত্রটি শুধুই একটি অতিথি চরিত্র, যার দৈর্ঘ্য আরও বাড়ানো যেত। তিনি একটি তদন্তকারী পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, তবে তার উপস্থিতি সিনেমায় খুবই সীমিত। যদিও ফাহাদ ফাসিলকে ‘অতিথি চরিত্র’ দেওয়া হয়েছে, তবুও পুরো সিনেমা ততটা খারাপ নয়। ‘বোগেনভিলা’ সিনেমাটি মালয়ালম ইন্ডাস্ট্রির এক নতুন চমক, বিশেষত থ্রিলার ঘরানার জন্য, যা বাংলাদেশের দর্শকদের মধ্যেও আলোচিত হয়েছে।

বিয়ে করছেন পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান : পাত্র অভিনেতা গহর রশিদ

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী কুবরা খান সুখবর দিয়েছেন ভক্তদের। ফেব্রুয়ারিতে বিয়ে করতে যাচ্ছেন তিনি, এমন তথ্য সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন কুবরা। এর আগে কিছু দিন ধরে তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে এ বিষয়ে তিনি এতদিন কিছুই বলেননি।