নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার-১ (নাসিরনগর) শূন্য আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
রাজধানী ঢাকা ‘মসজিদের শহর’ নামে সকলের কাছেই পরিচিত। কিন্তু সারাদেশে মোট কতটি মসজিদ রয়েছে তা হয়তো অনেকেরই জানা নেই। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানিয়েছেন, সারাদেশে মসজিদের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৩৯৯টি।
মার্চ থেকে স্মার্ট কার্ড- দেশের ১০ সিটি কর্পোরেশন ও ২৭ জেলার পর আরো ২৭ জেলায় ভোটারদের স্মার্ট কার্ড ( জাতীয় পরিচয়পত্র) দেয়ার পরিকল্পনা করছেন নির্বাচান কমিশন (ইসি)।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ-১ এপ্রিল। জাতীয় সম্মেলনের মাধ্যমেই নতুন নেতৃত্বের হাতে উঠবে গৌরব-ঐতিহ্যের ধারক এ ছাত্র সংগঠনটির।
ঢাকার বিভিন্ন ভিআইপি এলাকায় এ ব্যবসা চলছে দিনের আলোতেও। তবে এটা নতুন কিছু নয়! রাজধানীর মহাখালী ডিওএইচএস, গুলশান, বনানী লালমাটিয়া, দিলু রোড, ইস্কাটন রোড, সেন্ট্রাল রোড, মোহম্মদপুর, রামপুরা, শান্তিনগর, উত্তরা, কাকলী, কালাচাঁদপুর
মাঘ মাসের শুরুতেই চলমান শৈত্যপ্রবাহের তীব্রতা কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এবার কাফনের কাপড় শরীরে জড়িয়ে বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের ৭শ’ কোটি টাকা পরিশোধের দাবিতে রাজপথে নামেন গ্রামীণফোনের কর্মীরা।
দুই উরুতে সেফটিপিন মারা। মাথায় লম্বা চুল, মুখে লম্বা দাড়ি। সারা শরীরে শুধুমাত্র এক টুকরো কাপড়। বয়সের ভারে ঠিকমতো হাঁটতেও পারে না। কুঁজো হয়ে হাঁটেন। কথা একেবারেই বলেন না।
শনিবার রাত পৌণে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত হলেন- ভাদার্ত্তি এলাকার পারভেজ মিয়ার মেয়ে সানজিদা খাতুন (৮)।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড কপি না পাওয়ায় এই সাজার বিরুদ্ধে রবিবার (১১ ফেব্রুয়ারি) উচ্চ আদালতে আপিল ও জামিনের আবেদন করতে পারছেন না তার আইনজীবীরা এমনটাই জানা গেছে।
কালো পতাকা কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে আজ সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
বাংলাদেশের যশোর, খুলনা ও গোপালগঞ্জ পরিদর্শনের জন্য সাইকেল র্যালি নিয়ে বাংলাদেশে এসেছে ভারতীয় সেনাবাহিনীর ১৫ সদস্যের একটি দল। শনিবার (১০ মার্চ) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তারা।
দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর ঘটনায় আওয়ামী লীগ অথবা বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম।
টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণের পর হত্যা মামলায় চারজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে রাজধানীর ভাষাণটেক মোড়ে পথসভায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
তাবলিগ জামাতের আয়োজনে প্রতিবছর উপমহাদেশে মুসলিমদের বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। তাবলিগের লোকজন বরাবরই শান্তি ও সম্প্রীতির বাণী প্রচার করে আসছেন। তবে সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে তাবলিগের দ্বন্দ্ব প্রকাশ্য হয়েছে।
ভিশন-২০৪১-এর আলোকে নির্বাচনী ইশতেহার তৈরির কাজ প্রায় চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী ইশতেহারে জাতিকে টেকসই উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দুর্নীতি-সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাবে দলটি।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই স্বীকারোক্তি দেয় ফয়জুর। সে বলেছে, জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাকে হত্যা করার জন্য হামলা করেছি। উনি নিজেও নাস্তিক এবং অন্য সবাইকেও নাস্তিক বানানোর জন্য প্রচার করে বেড়াচ্ছেন।
সম্প্রতি নায়ারণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা সাংসদ শামীম ওসমান ও নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভীর মধ্যকার দ্বন্দ্বের বহিঃপ্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আপনি জানেন কি? ২০১৬ সালে পাবলিক প্লেসে ময়লা ফেলার দায়ে ২ হাজার ৯৩৯ জনকে জরিমানা করা হয়েছে। দুবাইতে পথে থুথু ফেলার জরিমানাও ৫০০ দিরহাম। যা বাংলাদেশি টাকায় ১১ হাজার ৩০৪ টাকা।
সৈয়দ আহমেদ জামাল(৫৫) বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড না থাকার পরও গত ২৪ জানুয়ারি সকালে কানসাসের লরেন্স শহরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইসিই) কর্মকর্তারা।
সন্ত্রাসী হামলায় আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক জনপ্রিয় লেখক ড. মহম্মদ জাফর ইকবালের মাথা, বাম হাত ও পিঠে মোট ৩৮টি সেলাই দেয়া হয়েছে। এর মধ্যে শুধু মাথাই ২৬টি সেলাই করা হয়েছে ড. জাফর ইকবালের।
গরম পড়বে – মাঘ শেষ না হতেই বৈশাখের আঁচ। দিনের তাপমাত্রা ক্রমেই বাড়ছে। হঠাৎ করেই উধাও উত্তরের হাওয়া। কে বলবে, এই ক’দিন আগেই পরাক্রম দেখিয়েছে উত্তরের হাওয়া। তীব্র শীতে কাঁপনের পরে এখন দুপুরে রোদে মৃদু উষ্ণতার ছাপ।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)। পহেলা ফাল্গুন। শীতের রিক্ততা মুছে প্রকৃতিজুড়ে সাজ সাজ রব এখন। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠেছে নতুন জীবনের ঢেউ। নীল আকাশের সোনাঝরা আলোর মতোই আন্দোলিত হৃদয়। আপ্লুত। আহা! কী আনন্দ আকাশে বাতাসে।
আসন্ন ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ‘ক্লোজ আপ কাছে আসার গল্পে’ নির্মিত হয়েছে ভালোবাসার নাটক। আগামী ১৪ ফেব্রুয়ারি ৩ টি নাটক দেখানো হবে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনে।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিলের শুনানির জন্য বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।
Developed By: Smart Software Ltd