জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সশ্রম কারাদণ্ড হওয়ায় তাকে কারাঅভ্যন্তরে কাজ করতে দেয়া হবে। তবে খালেদা জিয়াকে ঠিক কি কাজ দেয়া হবে, তা এখনো কারা কর্তৃপক্ষ নির্ধারণ করেনি।
রাজধানীর তেজগাঁওয়ে সাততলা ভবন থেকে লাফ দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।রোববার সকালে তেজগাঁও শিল্প এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
সাভারে মরা গরুর গোস্ত বিক্রির সময় কালাম নামে এক কসাইয়ের সহকারী ও এক দলালকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে দিলখুশা মার্কেটের পাশের কাঁচা বাজারে (আব্দুল মজিদ কাঁচা বাজার) এ ঘটনা ঘটে।
চাইলেও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার বাসার খাবার পৌঁছাতে পারেনি তার পরিবারের সদস্যরা। তাই তাকে এবারের বন্দিজীবনের প্রথম রাতটি কারা কর্তৃপক্ষের দেয়া খাবার খেয়েই কাটাতে হচ্ছে। কারাগারে প্রথম রাতে সাধারণ কয়েদির মতোই খাবার পেলেন খালেদা জিয়া।
একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম রাখা যাবে। সোমবার গণভবনে অনুষ্ঠিত সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রামপুরা থানা সূত্র জানায়, গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে পশ্চিম রামপুরার মদিনা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মজনুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
ইদানীং এক শ্রেনীর রিক্সাচালক বের হয়েছে যারা ভাড়া নিয়ে বেশী দরদাম করবে না, অথবা দরদামের অভিনয় করে গন্তব্যস্থলে পৌছে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মার্চ) স্থানীয় সময় বেলা ১১টার পর (বাংলাদেশ সময় সকাল ৯টায়) সিঙ্গাপুরের প্রেসিডেন্টের কার্যালয় ‘ইস্তানা’য় এ সাক্ষাৎ হয়।
নীলফামারী জেলায় শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সোমবার (৮ জানুয়ারি) সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সাদা মেঘের ভেলায় ঢাকা পড়েছে পুরো জনপদ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে সুমন (৩০) নামের একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে।
সরকারি টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
চট্টগ্রামের প্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে গিয়ে পদদলিত হয়ে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। আমরা গণতন্ত্র চর্চা করি। নির্বাচন নিয়ে যারা আমাদের উপদেশ দিচ্ছেন, তাদের দেশের গণতন্ত্রের কি অবস্থা তারা সেটা দেখুক।
আজ রাষ্ট্রীয় শোক দিবস। গত সোমবার নেপালে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণে সরকার আজ বৃহস্পতিবার ‘রাষ্ট্রীয় শোক দিবস’ ঘোষণা করেছে।
কক্সবাজারের চকরিয়ায় ৭ম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে ৮ম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এদিকে ওই ছাত্রীকে অপহরণের আটদিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা যায়নি। অভিযুক্ত ওই ছাত্রের নাম প্রভাস জলদাস।
নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস বাংলা এয়ারলাইন্সের নিহতদের মরদেহ দেশে আনা ও আহতদের চিকিৎসা বাবদ সকল খরচ ইউএস বাংলা বহন করবে।
কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কুমিল্লার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৪ মাসের জামিন পেলেও শিগগিরই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
তথ্য অনুসন্ধানে বা অপরাধী খুঁজতে পুলিশ বাড়ি যেতে পারে। এ সময় যাতে মানবাধিকার লঙ্ঘন না হয়, সেজন্য রয়েছে আইনের সুনির্দিষ্ট কিছু বিধান। বিভিন্ন কারণে বাসায় পুলিশ আসতে পারে।
সাতক্ষীরা শহরে ৬ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
৫০ বছরের ইতিহাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড এখন তেঁতুলিয়ায়। গতকাল এখানে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে রাতে তাপমাত্রা কিছুটা বেড়েছে।
নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে করা অনশনে ৮১ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
অনেক কষ্টে হাঁটাচলা করতে পারলেও কাজকর্ম করতে পারেন না। আমেনা বেওয়ার সারা শরীরে নানা অসুখ বাসা বেঁধেছে। ওষুধ কেনার সামর্থ নেই।
দুপুর গড়িয়ে বিকেল হতেই শীতল বাতাস। দেশের বেশির ভাগ এলাকায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে গেছে। শৈত্যপ্রবাহ সিলেট ও চুয়াডাঙ্গা ছাড়িয়ে দেশের পুরো উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে।
আগামী ফেব্রুয়ারি থেকে চালু হতে যাচ্ছে টেলিকমিউনিকেশন সেবার সর্বাধুনিক সংস্করণ ফোরজি। শুরুতে বিভাগীয় শহরগুলোতে এ সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।
বাংলাদেশ টেলিভিশনের ৮০ ও ৯০ দশকের নাটকগুলো আজো সমান জনপ্রিয়। ‘বহুব্রীহি’, ‘সংশপ্তক’, ‘এইসব দিনরাত্রি’র মতো নাটকগুলো দর্শক খুঁজে ফেরে অনলাইনে। অনলাইনে সেই নাটকগুলো দেখতে আসছে বিটিভির ইউটিউব চ্যানেল।
ফেনীর মহিপালে নির্মিত দেশের প্রথম ও একমাত্র ছয় লেনের ফ্লাইওভারের দ্বার খুলছে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন ফ্লাইওভারটি।