Wed 9th Sep 2026, 1:42 am

নতুন মিউজিক ভিডিওতে তৌসিফ মাহবুব-সাফা কবির

নতুন মিউজিক ভিডিওতে তৌসিফ মাহবুব-সাফা কবির

বেশ কিছু নাটক ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব ও সাফা কবির। তার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে মিউজিক ভিডিও।

 

চলতি বছরের শুরুতে নতুন কিছু পরিকল্পনা হাতে নেয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন তথা ডিএমএস। ওই পরিকল্পনার একটি হলো প্রতি বৃহস্পতিবার একটি করে নতুন গান প্রকাশ। এই কার্যক্রমের শিরোনাম ‘ডিএমএস থার্স্টডে’।

 

এরই ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি প্রকাশ হবে এহসান রাহীর গান ‘কথা দিলাম’। গালিব সরদারের কথায় গানটির সুর করেছেন এহসান রাহী নিজেই। আর সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণ করেছেন স্বরাজ দেব।

 

এ ভিডিওতে মডেল হয়েছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির।

 

সম্প্রতি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের লোকেশনে টানা দুইদিন চিত্রায়ন হয়েছে গানটির।