বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও বিপুল তরুণ জনগোষ্ঠীর দেশে কর্মসংস্থান, বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের চেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক আর নেই। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন থেকে।
কর্মসংস্থানের প্রশ্নে আন্দোলনের সূচনা কাকতালীয় ছিল না। যে অর্থনীতিতে নিরাপদ ও শোভন কাজের সুযোগ খুবই কম, সেখানে সরকারি চাকরিই হয়ে উঠেছিল নিরাপত্তা ও সামাজিক মর্যাদা অর্জনের অন্যতম নির্ভরযোগ্য পথ।
দুই বছর পর কর্মসংস্থানের প্রশ্নটি আরও তীব্র হয়ে উঠেছে। বিশ্বব্যাংকের হিসাবে, বাংলাদেশে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছালেও নতুন কর্মসংস্থান যুক্ত হয়েছে মাত্র ৮৭ লাখ।
যাঁরা কাজ পেয়েছেন, তাঁদের প্রায় ৭০ শতাংশই যুক্ত হয়েছেন স্বল্প উৎপাদনশীল কৃষিতে। সরকারি পরিসংখ্যানে মোটাদাগে ১৫-২৯ বছর বয়সী জেন-জি প্রজন্ম দেশের মোট শ্রমশক্তির প্রায় এক-তৃতীয়াংশ।
পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির সরকারি অঙ্গীকার কার্যত জেন-জির প্রতি অঙ্গীকার। তবে বড় প্রশ্ন হলো, কেমন হবে সেই কর্মসংস্থান?
জেন-জি সমরূপ জনগোষ্ঠী নয় অনেক বিশ্লেষণে জেন-জিকে ধরে নেওয়া হয় একটি শহুরে, স্মার্টফোন-নির্ভর এমন এক প্রজন্ম হিসেবে, যারা হোয়াইট-কলার সেবা খাতের চাকরির দিকে এগোচ্ছে। বাংলাদেশে বাস্তবতা এর চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়।
এই প্রজন্মের অধিকাংশই স্কুলে গেছে, কিন্তু তাদের শিখন, দক্ষতা ও সম্ভাবনায় বড় পার্থক্য রয়েছে। অনেকেই কাজ করছে বা করবে কৃষিতে, কারখানায়, ক্ষুদ্র ব্যবসা ও পরিবহন খাতে কিংবা অভিবাসী শ্রমিক হিসেবে বিদেশে।
যদিও বাংলাদেশে উচ্চশিক্ষিত জেন-জিদের মধ্যে নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও মর্যাদার কারণে সরকারি চাকরি এখনো অনেকের কাছে আকর্ষণীয়। বিদ্যালয়ের ভেতরে ও বাইরে শিক্ষাব্যবস্থার সংস্কার করতে হবে, যাতে তরুণেরা শুধু ‘কী শিখতে হবে’ নয়, ‘কীভাবে শিখতে হয়’, সেটিও শেখে।
... স্নাতকদের কর্মজীবন অনুসরণের ব্যবস্থাসহ একটি কার্যকর ‘শ্রমবাজার তথ্যব্যবস্থা’ গড়ে তুলতে হবেবাংলাদেশের প্রেক্ষাপটে তরুণীদের প্রতি বিশেষ মনোযোগ প্রয়োজন। নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ২০২২ সালের ৪২ দশমিক ৭৭ শতাংশ থেকে ২০২৪ সালে ৩৮ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।
জনমিতিক সুবিধার সময় যখন সংকুচিত হয়ে আসছে, তখন আরও বেশি নারীকে কর্মক্ষেত্রে আনা এবং সেখানে ধরে রাখাই এর সুফল দীর্ঘায়িত করার অন্যতম উপায়। শুধু জনমিতি ফলাফল নির্ধারণ করবে না; মানুষকে উৎপাদনশীল কাজে অংশ নিতে আমরা কতটা কার্যকরভাবে সক্ষম করতে পারি, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
কাজের ধরন বদলে দিচ্ছে যেসব শক্তি সিপিডিতে সাম্প্রতিক একটি গবেষণায় ভবিষ্যতের কর্মসংস্থান পরিবর্তনের ২৭টি চালিকা শক্তি চিহ্নিত করা হয়েছে। প্রধান বৈশ্বিক চালিকা শক্তির মধ্যে রয়েছে এআই ও অটোমেশন, ডিজিটাল অর্থনীতি, সবুজ রূপান্তর, বয়োবৃদ্ধ-উত্তর ও তারুণ্যনির্ভর দক্ষিণ, বাণিজ্য ও মূল্যশৃঙ্খলের পুনর্বিন্যাস, কঠোরতর মানদণ্ড এবং কাজ নিয়ে বদলে যাওয়া মূল্যবোধ।
জাতীয় পর্যায়ে রয়েছে ম্যানুফ্যাকচারিং খাতে অটোমেশন, জলবায়ুজনিত বিপর্যয়, ডিজিটাল বৈষম্য, দেশে ও বিদেশের শ্রমবাজারে দক্ষতার অসামঞ্জস্য, সংকুচিত জনমিতিক সুবিধা, প্ল্যাটফর্মভিত্তিক কাজ, নীতির অস্থিরতা এবং এলডিসি উত্তরণ। বাংলাদেশের জন্য অটোমেশনই সবচেয়ে তাৎক্ষণিক চ্যালেঞ্জ।
তৈরি পোশাকশিল্পে ১২ লাখ ২০ হাজার পর্যন্ত কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে। ২০৪১ সাল নাগাদ এ খাতে নারীদের কর্মসংস্থানের ৬০ শতাংশ পর্যন্ত হারিয়ে যেতে পারে।
ম্যানুফ্যাকচারিং খাতে কর্মসংস্থান প্রায় ৮১ লাখে স্থবির হয়ে আছে, যা ২০১৩ সালের স্তরের চেয়েও কম। এআই হলো দ্বিতীয় ঢেউ।
আইএমএফের প্রাক্কলন অনুযায়ী, বিশ্বের প্রায় ৪০ শতাংশ কাজ এআইয়ের প্রভাবের আওতায়। সংস্থাটি সতর্ক করেছে যে শ্রমবাজারে নতুন প্রবেশকারী তরুণেরাই সবার আগে ঝুঁকিতে; কারণ, যেসব গৎবাঁধা কাজের ওপর প্রারম্ভিক পর্যায়ের চাকরি দাঁড়িয়ে থাকে, এআই সেগুলোই সহজে সম্পন্ন করতে পারে।
চ্যালেঞ্জ কোথায় কম ঝুঁকি মানেই নিরাপত্তা নয়। বিশ্বব্যাংক দেখিয়েছে, দক্ষিণ এশিয়ায় ব্যবসায়িক সেবা ও তথ্যপ্রযুক্তি খাতের মাঝারি শিক্ষিত তরুণ কর্মীরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে।
সংস্থাটি এ-ও সতর্ক করেছে যে আজ বাংলাদেশের তুলনামূলক কম ঝুঁকি ভবিষ্যতে প্রতিযোগিতাগত অসুবিধায় পরিণত হতে পারে। বড় ঝুঁকি হলো আয় ও সুযোগ, উভয় ক্ষেত্রেই বৈষম্য বেড়ে যাওয়া।
এ অঞ্চলে এআই-দক্ষতাসম্পন্ন চাকরিতে প্রায় ৩০ শতাংশ বাড়তি মজুরি পাওয়া যায়। ইন্টারনেট সংযোগ, ডিজিটাল যন্ত্র ও প্রশিক্ষণ যদি শহুরে, সচ্ছল ও পুরুষ তরুণদের মধ্যেই সীমিত থাকে, তাহলে যে প্রযুক্তি বৈষম্য কমাতে পারত, সেটিই বৈষম্য আরও বাড়াবে।
দক্ষতা উন্নয়ন ব্যবস্থাও প্রস্তুত নয়। বিশ্বব্যাংক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় দক্ষতা ও চাকরিপ্রার্থীদের দক্ষতার মধ্যে দীর্ঘস্থায়ী অসামঞ্জস্যের কথা বলেছে।
মাধ্যমিক পর্যায়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির হার ২০ শতাংশের নিচে, আর শিক্ষা ও দক্ষতা খাতে সরকারি ব্যয় নেমে এসেছে জিডিপির মাত্র ১ দশমিক ৩ শতাংশে। বাংলাদেশের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো, আমাদের নীতিতে একটি সমস্যা স্বীকৃত থাকলেও তা নীতি-নকশা ও বাস্তবায়নে খুব কমই প্রতিফলিত হয়।
সম্ভাবনা কোথায় সাম্প্রতিক বছরগুলোতে কর্মসংস্থানের তিনটি বড় দুয়ার খুলেছে। প্রথমটি আউটসোর্সিং।
২০২৫ সালের প্রথম ছয় মাসেই এ খাতের আয় ৯০ কোটি ডলারে পৌঁছেছিল, যা ২০২৪ সালের পুরো বছরের আয়ের চেয়েও বেশি। তবে বিশ্বব্যাংক সতর্ক করেছে, এআই কলসেন্টার ও প্রারম্ভিক পর্যায়ের ব্যবসায়িক সেবার কাজকে হুমকির মুখে ফেলছে এবং আউটসোর্সিংয়ের আরও অনেক কাজ ধীরে ধীরে এআইয়ের দখলে যেতে পারে।
বাংলাদেশে প্রায়ই নীতিনির্ধারক ও ব্যক্তি কেউই এমন পরিবর্তনের জন্য আগাম প্রস্তুতি নেন না। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিরন্তর দক্ষতা উন্নয়ন, পুনর্দক্ষতা অর্জন ও মূল্যশৃঙ্খলের উচ্চতর ধাপে ওঠা ছাড়া বিকল্প নেই।
দ্বিতীয়টি বিদেশে কর্মসংস্থান। ২০২৫ সালে ১১ লাখের বেশি বাংলাদেশি কাজ নিয়ে বিদেশে গেছেন; কিন্তু তাঁদের মধ্যে মাত্র এক-পঞ্চমাংশের মতো দক্ষ বা পেশাজীবী হিসেবে শ্রেণিভুক্ত।
এই অনুপাত বাড়ানোই আয় বৃদ্ধির দ্রুততম উপায়গুলোর একটি। তৃতীয়টি সৃজনশীল ও ডিজিটাল অর্থনীতি, যা এখন সরকারের অগ্রাধিকার।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির আয় করমুক্ত করা হয়েছে। এ খাতকে এগিয়ে নিতে গেলে কাঠামোগত বাধাগুলো দূর করতে হবে।
নীতি-ভাবনাকে আরও ভবিষ্যৎমুখী করতে হবে। যেমন গত এক দশকে প্ল্যাটফর্মভিত্তিক অর্থনীতি এবং কর্মসংস্থান দ্রুত বাড়লেও এ খাতের কর্মীদের, যাঁরা অপেক্ষাকৃত তরুণ, এখনো সুনির্দিষ্ট আইনি পরিচয় ও স্থানান্তরযোগ্য সামাজিক সুরক্ষা নেই।
তবে সবচেয়ে বড় সম্ভাবনা নিহিত রয়েছে সেই প্রচলিত খাতগুলোর সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনে, যেখানে জেন-জির অধিকাংশই কাজ করবেন। স্মার্টফোন হাতে একজন তরুণ কৃষক উন্নত চাষপদ্ধতি শিখতে পারেন, বাজারদর যাচাই করতে পারেন এবং অনলাইনে পণ্য বিক্রি করতে পারেন।
গবেষণায় বাংলাদেশে নারীপ্রধান কৃষক পরিবারে মোবাইল ফোনের মালিকানার সঙ্গে উচ্চতর ফলন ও মুনাফার সম্পর্ক পাওয়া গেছে। কারখানা, ক্ষুদ্র উৎপাদক ও স্থানীয় সেবার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য।
লক্ষ্য শুধু নতুন পেশা তৈরি নয়; বিদ্যমান কাজের উৎপাদনশীলতা, আয় ও কর্মপরিবেশের উন্নতিও তা-ই সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কি খুব দেরি হয়েছে এখনো হয়তো নয়, তবে তিনটি ঘড়ি একসঙ্গে চলছে।
জনমিতির ঘড়ি: শ্রমশক্তি বাড়বে কেবল ২০৩০-এর দশকের শেষ পর্যন্ত। বাণিজ্যের ঘড়ি: এলডিসি উত্তরণের ফলে বাণিজ্যসুবিধা উঠে যাবে এমন এক সময়ে, যখন তৈরি পোশাকশিল্পে অটোমেশনের চাপ সবচেয়ে বেশি থাকবে।
প্রযুক্তির ঘড়ি: উন্নয়নশীল দেশ এআই থেকে লাভবান হবে কেবল তখনই, যদি সরকার দ্রুত পদক্ষেপ নেয়। কম ঝুঁকি বাংলাদেশকে কিছুটা এগিয়ে রেখেছে, কিন্তু সেই সুবিধা স্থায়ী নয়।
আসল বিপদ হলো, সেই সুবিধাকে কাজে লাগানোর বদলে কেবল সমস্যার স্বীকৃতিতেই সময় ব্যয় করা। কীভাবে প্রস্তুতি নিতে হবে এই পরিবর্তনের বড় অংশই আসন্ন ও অনেকাংশে বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে।
কিন্তু আমরা এর জন্য কতটা প্রস্তুত হব, তা আমাদের হাতেই। সাতটি অগ্রাধিকার বিশেষভাবে সামনে আসে।
প্রথমত, এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকারকে মূল্যায়ন করতে হবে কাজের মানের ভিত্তিতে এবং শিল্প-প্রণোদনা ও রপ্তানি-সহায়তাকে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হবে। দ্বিতীয়ত, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণকে শিল্প-চাহিদাভিত্তিক করতে হবে, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক কার্যকর করতে হবে এবং তরুণদের ডিজিটাল দক্ষতা গড়ে তুলতে হবে শুধু ডিজিটাল অর্থনীতির জন্য নয়, কৃষি, কারখানা ও ক্ষুদ্র উদ্যোগের জন্যও।
তৃতীয়ত, বিদ্যালয়ের ভেতরে ও বাইরে শিক্ষাব্যবস্থার সংস্কার করতে হবে, যাতে তরুণেরা শুধু ‘কী শিখতে হবে’ নয়, ‘কীভাবে শিখতে হয়’, সেটিও শেখে। চতুর্থত, স্নাতকদের কর্মজীবন অনুসরণের ব্যবস্থাসহ একটি কার্যকর ‘শ্রমবাজার তথ্যব্যবস্থা’ গড়ে তুলতে হবে।
পঞ্চমত, প্ল্যাটফর্মভিত্তিক কাজের মতো নতুন ধরনের কর্মসংস্থানের জন্য নীতিকাঠামো তৈরি করতে হবে এবং সামাজিক সুরক্ষাকে স্থানান্তরযোগ্য করতে হবে। ষষ্ঠত, সেবাযত্ন, নিরাপদ যাতায়াত ও লক্ষ্যভিত্তিক পুনর্দক্ষতার মাধ্যমে নারীদের কর্মে অংশগ্রহণে বিনিয়োগ বাড়াতে হবে।
সপ্তমত, দক্ষতা-সনদভিত্তিক অভিবাসনের পথ তৈরি করতে হবে, যার পেছনে থাকবে যাচাইযোগ্য সনদব্যবস্থা, যাতে বাংলাদেশি কর্মীদের প্রতি বিদেশি নিয়োগকর্তাদের আস্থা পুনর্গঠিত হয়। এ লেখায় যা উল্লেখ করলাম, তার অনেকগুলোই নীতি-আলোচনায় নতুন নয়; বহু বছর ধরে যা অনুপস্থিত, তা হলো বাস্তবায়ন ও জবাবদিহি।
প্রাথমিক শিক্ষায় প্রায় সর্বজনীন ভর্তি এবং দেশব্যাপী টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ সফল হয়েছে। কারণ, এসব লক্ষ্যে রাজনৈতিক পালাবদল সত্ত্বেও একটি বিস্তৃত ঐকমত্য ছিল।
জেন-জিকে ভবিষ্যতের কাজের জন্য প্রস্তুত করতেও সেই ধরনের অঙ্গীকার প্রয়োজন। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য তখনই অর্থবহ হবে, যখন তা সেই প্রজন্মের জন্য উৎপাদনশীল, মর্যাদাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান নিশ্চিত করবে, যারা ন্যায্য সুযোগের দাবিতে রাজপথে নেমেছিল।
তৌফিকুল ইসলাম খান অতিরিক্ত গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)