আন্তর্জাতিক সড়ক নিরাপত্তা দিবসকে সামনে রেখে দেশব্যাপী একযোগে সড়ক নিরাপত্তা সচেতনতামূলক এক বিশেষ কর্মসূচি পালন করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)। গত ২২ অক্টোবর আয়োজিত এই মহতী উদ্যোগে ক্লাবের ৮৪টি শাখা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
ইয়ামাহার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ওয়াইআরসি সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক হারে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
একইসাথে, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে মোটরসাইকেল আরোহী, গণপরিবহনের চালক এবং সাধারণ পথচারীসহ সর্বস্তরের মানুষের কাছে নিরাপদ সড়কের গুরুত্ব তুলে ধরা হয়। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনার হার কমানোর বার্তা দেওয়া হয়।
এছাড়াও, নিরাপদ সড়কের ব্যবহার নিশ্চিত করতে ওয়াইআরসি সদস্যরা দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ সড়কের গতিরোধকগুলো দৃশ্যমান করতে পুনরায় রং করার উদ্যোগ নেন। এই উদ্যোগের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেটের সঠিক ব্যবহার, নির্ধারিত গতিতে যানবাহন চালানো এবং দায়িত্বশীলভাবে সড়ক ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।