Fri 10th Jul 2026, 2:21 am

‘সাইবার থ্রেট রোধে পদক্ষেপ নেবে ফেসবুক’

‘সাইবার থ্রেট রোধে পদক্ষেপ নেবে ফেসবুক’

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম জানিয়েছেন, ‘আপত্তিকর কনটেন্ট অপসারণ ও সব ধরনের সাইবার থ্রেট রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।’

রবিবার সচিবালয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে হওয়া বৈঠক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

তিনি আরও জানান, নারীর প্রতি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানালে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেবে ফেসবুক কতৃপক্ষ। একই সঙ্গে কী ব্যবস্থা নিয়েছে তাও একই সময়ের মধ্যে আমাদের জানাবে তারা।

এর আগে গত ১১ জানুয়ারি সিঙ্গাপুর যান প্রতিমন্ত্রী। সফরকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছাড়াও সিঙ্গাপুরে গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন তারানা হালিম।

সেখানে সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন তিনি।