Fri 17th Jul 2026, 5:01 am

ইন্সটাগ্রামে আসছে ডিসলাইক বাটন

ইন্সটাগ্রামে আসছে ডিসলাইক বাটন
মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম বর্তমানে একটি নতুন ডিসলাইক বাটন পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের কমেন্টে ডাউনভোট করার সুযোগ দেবে। তবে, এই ডিসলাইক বাটন শুধুমাত্র কমেন্ট সেকশনে প্রযোজ্য হবে এবং মূল কনটেন্টের ওপর কাজ করবে না। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ডিসলাইক বাটনের সংখ্যা প্রকাশিত হবে না, তবে এটি কমেন্ট র‌্যাংকিংয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে।

এই নতুন ফিচারের লক্ষ্য হলো ইনস্টাগ্রামের কমেন্ট সেকশনের মান উন্নত করা, যাতে অপছন্দনীয় বা অপ্রাসঙ্গিক মন্তব্যগুলো সহজে চিহ্নিত করা যায়। বর্তমানে এটি কিছু নির্বাচিত ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং ভবিষ্যতে এটি আরও বিস্তৃতভাবে চালু হবে।

ইনস্টাগ্রামের এই নতুন পরিবর্তনটি টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ফিচারগুলোর অনুকরণে আনা হচ্ছে, যেখানে ভিডিও এডিটিং অ্যাপ এবং রিলসের সময়সীমা সম্প্রসারিত করা হয়েছে।