Thu 6th Aug 2026, 11:16 pm

মরক্কোতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

মরক্কোতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত
উত্তর-পূর্ব আফ্রিকার মরক্কোতে ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার একটি ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত কাসার এল কেবির এলাকার কাছে এটি অনুভূত হয়। তবে ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি মরক্কোর রাজধানী রাবাত থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অনুভূত হয়। এতে আপাতত কোনো সরকারী হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে ৬.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে মরক্কো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯৬০ সালের পর এটি ছিল মরক্কোর সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প, যেখানে প্রায় ২,৯০০ জন মানুষের মৃত্যু হয়েছিল এবং বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেঙে পড়েছিল।