Thu 10th Sep 2026, 8:18 pm

স্ত্রী ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিল

স্ত্রী ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিল
কুমিল্লায় হাজেরা বেগম (৩২)নামে এক গৃহবধু পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন ।বৃহস্পতিবার ভোরে জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সোহেল রানা (৩৫) উপজেলার রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, পারিবারিক কলহের জের ধরে রাধানগর গ্রামের সোহেল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে স্ত্রী হাজেরার কলহ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে ঘুমন্ত সোহেল মিয়ার পুরুষাঙ্গ কেটে দেন হাজেরা।
এ সময় সোহেল মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একই সময় স্ত্রী হাজেরাকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। সোহেল-হাজেরা দম্পতির তিন সন্তান রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী স্বামীর পক্ষ থেকে তার পরিবার মামলা করেছে।