Thu 6th Aug 2026, 11:15 pm

করোনায় আক্রান্ত ওয়াসফিয়া,এখনো বিপদমুক্ত নন

করোনায় আক্রান্ত ওয়াসফিয়া,এখনো বিপদমুক্ত নন

করোনাভাইরাসের বিরুদ্ধে শারীরিক লড়াইকে হিমালয় পর্বতে ভয়ংকর মৃত্যুঅঞ্চলের সাথে তুলনা করলেন  এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ওয়াসফিয়া জানান, তিনি এখনো করোনাভাইরাসের বিপৎসীমা পার হতে পারেননি। তাঁর শরীর প্রতি ঘণ্টায় লড়াই করছে।

২১ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা ওয়াসফিয়া। ওই সময় তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ১২ মার্চ তিনি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন।

করোনাভাইরাসে আক্রান্তের খবর জেনে অনেকেই তাঁকে বার্তা দিয়েছেন। বিষয়টি ফেসবুকে উল্লেখ করে ওয়াসফিয়া লিখেছেন, ‘অনেকের আন্তরিক বার্তায় আমরা অভিভূত, আপনার প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। দয়া করে চিন্তা করবেন না। মুহূর্তে উত্তর দিতে পারছি না কারণ সব শক্তি দিয়ে ভাইরাস থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। স্পষ্টতই, আমি সবচেয়ে খারাপ শারীরিক অবস্থার মধ্যে রয়েছি।

ওয়াসফিয়া লিখেছেন, ‘দয়া করে বুদ্ধিমান থাকুন, শান্ত থাকুন, নিজের যত্ন নিন, ঘটনাগুলো জানুন, স্বচ্ছ, এবং একে অপরের আপনার সম্প্রদায়ের ওপর সদয় হন। একসঙ্গে আমরা অবশ্যই সমস্যা থেকে মুক্ত হব।