Mon 24th Aug 2026, 4:30 am

বাজারে আসছে ৫১২ জিবি স্টোরেজ সমৃদ্ধ ফোন

বাজারে আসছে ৫১২ জিবি স্টোরেজ সমৃদ্ধ ফোন

এই প্রথম বাজারে আসছে ৫১২ জিবি স্টোরেজ সমৃদ্ধ ফোন। ফোনটি বাজারে আনছে চীনের হুয়াওয়ে। মডেল হুয়াওয়ে পি ২০।

৬ জিবি র‌্যামের এই ফোনটিতে ফুল স্ক্রিন ডিসপ্লে থাকছে। এতে ফোরকে রেজুলেশন পাওয়া যাবে। 

ফেব্রুয়ারিতে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পি ২০ প্রদর্শন করে হুয়াওয়ে। এসময় হুয়াওয়ে পি ২০ প্লাস মডেলটিও প্রদর্শনের জন্য রাখে। 

২৭ মার্চ এক ইভেন্টের মাধ্যমে ফোন দুইটি বিক্রি ও এর দাম ঘোষণা করা হবে। 

সম্প্রতি হুয়াওয়ের নতুন এই ফ্লাগশিপ ফোন দুইটির তথ্য ও ছবি বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে বেজেল লেস ডিজাইনে তৈরি ফোন দুইটির ছবি।

ফোন দুইটির আরেক বৈশিষ্ট্য হচ্ছে এতে তিনটি রিয়ার ক্যামেরা ব্যবহৃত হচ্ছে।

পি ২০ এবং পি ২০ প্লাস ছাড়াও হুয়াওয়ে পি ২০ সিরিজে আরেকটি ফোন আনবে। এটি হলো পি ২০ প্রো। এই ফোনটিতে থাকছে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৯৭০ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি ৬ ও ৮ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে।  ১২৮ ও ২৫৬ এবং ৫১২ জিবি ভিন্ন ভিন্ন স্টোরেজের ফোনটিতে ব্যাকআপের জন্য ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহৃত হচ্ছে।