Mon 21st Sep 2026, 5:33 am

ভালবাসা দিবসে ভাড়া পওয়া যাচ্ছে বয়ফ্রেন্ড

ভালবাসা দিবসে ভাড়া পওয়া যাচ্ছে বয়ফ্রেন্ড

আর মাত্র একদিন পরই ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। এদিন যুগলদেরকে ঘুরে বেড়াতে দেখা বাবে বিভিন্ন জায়গায়। এটা যারা এখনো সিঙ্গেল আছেন তাদের মধ্যে স্বভাবতই আপসোসের দিন।

কিন্তু এরইমধ্যে অন্যরকম এক খবরের সন্ধান পাওয়া গেছে। খবরটি হলো শুধুমাত্র সিঙ্গেল মেয়েদের জন্যই এটি প্রযোজ্য।

শুনলে অবাক হবেন তা হলো- ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসে বয়ফ্রেন্ড হিসেবে নিজেকে ভাড়া খাটানোর প্রস্তাব দিয়ে ফেসবুকে পোষ্ট করেছেন এক যুবক। রীতিমতো প্যাকেজ, সময় সবকিছুই লিখে পোষ্ট করেছেন ওই যুবক। ইতোমধ্যে তার সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শকুল গুপ্ত নামে ২৬ বছর বয়সী এক যুবক শনিবার (১০ ফেব্রুয়ারি) ফেসবুকে একটি পোষ্ট করেন।