Mon 21st Sep 2026, 5:30 am

প্রস্তাবে রাজি না হওয়ায় এই অভিনেত্রীকে খুন করল ৩ পাকস্তানি জঙ্গি..

প্রস্তাবে রাজি না হওয়ায় এই অভিনেত্রীকে খুন করল ৩ পাকস্তানি জঙ্গি..

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের জনপ্রিয় মঞ্চ অভিনেত্রী সামবুল খানকে (২৯) গুলি করে হত্যা করেছে ৩ দুর্বৃত্ত । ব্যক্তিগত আমন্ত্রণে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার তাকে খুন করা হয়।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের শেখ মালতুন শহরে থাকতেন সামবুল। পুলিশ জানিয়েছে,তিন ব্যক্তি তার বাড়ি এসে তাদের সঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে। সামবুল রাজি না হওয়ায় তাকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায় তারা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এদিকে, নিহতের দাদার দায়ের করা মামলার পর অভিযুক্ত তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।