Fri 10th Jul 2026, 12:25 am

দুর্ঘটনা

ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন ঢাবি ছাত্র

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারিয়েছেন শফিকুল ইসলাম শান্ত (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র। সোমবার সকালে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেয়াল ধসে ১ জনের মৃত্যু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সিভিল অ্যাভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আটকা পড়ে।

১০০ টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন

সাতক্ষীরার কলারোয়ায় ১০০ টাকার জন্য বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা যায়নি। গতকাল সন্ধ্যায় উপজেলার হেলাতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।