দেশের বেসরকারি নন-লাইফ বিমা প্রতিষ্ঠান ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স সফলভাবে তার ৪০ বছর পূর্ণ করেছে। ১৯৮৬ সালে যাত্রা শুরু করা এই কোম্পানি এ পর্যন্ত গ্রাহকদের ৪৫৩ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে।
একই সময়ে শেয়ারধারীদের অনুকূলে ১৮৩ কোটি টাকা লভ্যাংশ এবং সরকারি কোষাগারে ৮৮ কোটি টাকা কর জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ মাইলফলক উদযাপন উপলক্ষে সম্প্রতি রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ।
এছাড়া, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হকও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান।
তিনি দেশের অর্থনীতিতে বিমা খাতের অবদান বৃদ্ধির ওপর জোর দেন। মাহবুবুর রহমান উল্লেখ করেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বিমা খাতের অবদান বর্তমানে মাত্র শূন্য দশমিক ৩৫ শতাংশ, যা উদীয়মান বাজারগুলোর গড় অবদান ২ দশমিক ৫ শতাংশের চেয়ে অনেক কম।
বিমা খাতের এই অবস্থান পরিবর্তনে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ যেখানে মোটর বিমা বাধ্যতামূলক নয়।
এ পরিস্থিতির উন্নতিকল্পে তিনি 'সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪' পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। চেয়ারম্যান আরও বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জুলাই গণ-অভ্যুত্থান, ইসরায়েল-ইরান যুদ্ধসহ শিল্পাঞ্চলের বিভিন্ন সংকটের সময় বেসরকারি খাতকে সুরক্ষা দিতে বিমাশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি দেশের রপ্তানিমুখী শিল্প খাতের সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও অনুরোধ জানান। মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৪০ বছরের আর্থিক সাফল্যের কথাও তুলে ধরেন।
তিনি পুনর্ব্যক্ত করেন, এই সময়ে কোম্পানিটি শেয়ারধারীদের ১৮৩ কোটি টাকা লভ্যাংশ প্রদান করেছে, ৪৫৩ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে এবং সরকারের কোষাগারে ৮৮ কোটি টাকা কর জমা দিয়েছে।