Sat 19th Sep 2026, 3:55 pm

সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি হামলা: ইয়েমেন সংঘাতের নতুন অধ্যায়

সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি হামলা: ইয়েমেন সংঘাতের নতুন অধ্যায়
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইয়েমেনের সঙ্গে সীমান্ত সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথমবারের মতো সৌদি রাজধানী সরাসরি আক্রান্ত হলো। শনিবার (১৯ সেপ্টেম্বর) ডনের একটি প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে।

ভোর ৩টার পূর্বে রিয়াদের বাসিন্দাদের কাছে একটি জরুরি বার্তা পাঠানো হয়, যেখানে তাদের 'শত্রুভাবাপন্ন আকাশপথের হুমকির মুখে' থাকার কথা জানিয়ে ঘরের ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়।

এই জরুরি সতর্কতার পরপরই ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা দুটি বিকট বিস্ফোরণের শব্দ রেকর্ড করেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়মিত হামলার শিকার সৌদি আরবে এই ঘটনার প্রায় ৩০ মিনিট পর বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।

পরবর্তীকালে, সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি নাগরিকদের উদ্দেশে একটি বিবৃতি জারি করে জানায় যে বিমান হামলার বিপদ সম্পূর্ণরূপে কেটে গেছে এবং পূর্বঘোষিত বিশেষ সতর্কতাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সূত্র: ডন