দেশের শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের জন্য সরকার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে 'দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)' শীর্ষক প্রকল্পের আওতায় এই বিনামূল্যে তিন মাসব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
আগ্রহী প্রার্থীরা ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
এই প্রশিক্ষণটি আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মোট তিন মাস (৬০০ ঘণ্টা, প্রতিদিন ৮ ঘণ্টা ক্লাস) ব্যাপি পরিচালিত হবে। অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত লিংকটি হলো: https://e-laeltd.com/64-student-reg-jubo। নির্ধারিত সময়সীমার পর আবেদনের লিংকটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে, ফলে আবেদন করার কোনো সুযোগ থাকবে না।
আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। এরপর ১৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২০ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমেও তাদের অবহিত করা হবে।
সফলভাবে আবেদন দাখিলের পর প্রার্থীদের অবশ্যই আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং এসএমএসে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে, আইসিটি/কম্পিউটার বিষয়ক প্রাথমিক জ্ঞান এবং ইংরেজি ভাষায় দক্ষতার অধিকারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। উপরন্তু, প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা, প্রশিক্ষণ চলাকালীন সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকালের নাশতা পাবেন। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হবে।