Fri 10th Jul 2026, 2:37 am

ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ

ভূমি মন্ত্রণালয়ে বড় নিয়োগ

ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে জনবল নিয়োগের জন্য পুনঃ সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সময়কাল আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। এই পদে মোট ২৩৮ জন নিয়োগ দেওয়া হবে, এবং দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সার্ভেয়ার

পদসংখ্যা: ২৩৮

আবেদনের যোগ্যতা: স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাস।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

বয়সসীমা :১ মে ২০২৪ তারিখে সব প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যে যাঁরা এই পদে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি:অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৩ জানুয়ারি ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।