Fri 10th Jul 2026, 1:26 am

এইচএসসি পরীক্ষা হচ্ছে না:ডিসেম্বরেই ফল ঘোষণা

এইচএসসি পরীক্ষা হচ্ছে না:ডিসেম্বরেই ফল ঘোষণা

এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষা সরাসরি নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, পরীক্ষা না হলে মূল্যায়ন ভিন্ন হবে।   শিক্ষার্থীদের জেএসসি এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল নির্ধারণ করা হবে।

বুধবার ( অক্টোবর)  দুপুরে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে ফল চূড়ান্ত করতে হবে।

সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

শিক্ষামন্ত্রী বলেন, এবছর সরাসরি এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি ফলের ভিত্তিতে গড় করে মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১ এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়। চলতি বছরে পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখের বেশি।