Mon 24th Aug 2026, 4:29 am

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে।

রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে। পরে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধাঘন্টা অবরোধ করে রাখে।

এ সময় আন্দোলনকারী বিক্ষুব্দ শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে ১০%  নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া, কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া, কোটায় কোনো ধরণের বিশেষ পরীক্ষা না নেওয়া ও চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা দেওয়ার পাঁচ দফা দাবি জানান।