Thu 10th Sep 2026, 4:26 pm

সামাজিক মাধ্যম

ইন্সটাগ্রামে আসছে ডিসলাইক বাটন

মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম বর্তমানে একটি নতুন ডিসলাইক বাটন পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের কমেন্টে ডাউনভোট করার সুযোগ দেবে। তবে, এই ডিসলাইক বাটন শুধুমাত্র কমেন্ট সেকশনে প্রযোজ্য হবে এবং মূল কনটেন্টের ওপর কাজ করবে না। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, ডিসলাইক বাটনের সংখ্যা প্রকাশিত হবে না, তবে এটি কমেন্ট র‌্যাংকিংয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে।

হোয়াটসঅ্যাপ হ্যাকারদের আক্রমণের শিকার ? বুঝবেন যেভাবে

সম্প্রতি মেটা জানিয়েছে, তাদের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাকারদের আক্রমণের শিকার হয়েছে। মেটা দাবি করেছে, ইসরাইলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশন হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে, যার মধ্যে সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অন্তর্ভুক্ত ছিলেন। এই ঘটনা সামনে আসার পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন আরও সতর্ক হয়ে উঠেছেন এবং নিজেদের অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

হোয়াটসঅ্যাপে সহজেই কল রেকর্ড করার উপায়

মুঠোফোনে কল রেকর্ড করা সহজ হলেও হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার কোনো সরাসরি অপশন নেই। এর ফলে গুরুত্বপূর্ণ কলগুলো সংরক্ষণ করা কঠিন হয়ে পড়ে। তবে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে হোয়াটসঅ্যাপেও কল রেকর্ড করা সম্ভব।

হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন করার উপায়

হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন রাখার জন্য কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনি কারও সাথে মেসেজিং করতে চান কিন্তু আপনার ফোন নম্বর শেয়ার করতে চান না। এই সমস্যা সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ এমন একটি সুবিধা এনেছে।

হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ হতে পারেন যা করলে

এখনকার দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। সকালে ঘুম থেকে ওঠার পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রায় সবাই হোয়াটসঅ্যাপ চেক করেন। ছবি, ভিডিও বা ডকুমেন্ট পাঠানোর জন্য এটি সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। তবে কিছু ভুলের কারণে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে, এবং এর ফলে আপনার মূল্যবান অ্যাকাউন্টও হারাতে পারেন।

ইনস্টাগ্রাম আনল আকর্ষণীয় চার ফিচার

ভার্চুয়াল দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের জন্য নতুন চারটি ফিচার এনেছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা বদলে ফেলতে পারবেন নিজেদের ইনস্টাগ্রাম আইকন।