১৭৭ রানের লক্ষ্য টি-২০ ক্রিকেটে খুব একটা বড় টার্গেট নয়। বিশেষ করে আগেরদিনই যখন লক্ষ্যে ছোটা দলটা ২১৫ রান তুলে নিয়ে জয় পেয়েছিল, তখন তো নয়ই।
বইমেলায় আসছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের লেখা শিশুতোষ গল্প ‘হালুম’।
‘ছয়জন স্পিনার থাকা তারমানে আপনারাও হয়তো গেস করতে পারছেন কি হতে যাচ্ছে।’ আগের দিন উইকেট নিয়ে এভাবেই বলেছিলেন চট্টগ্রাম টেস্টে টাইগারদের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরের মাঠে সম্প্রতিক সময়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে স্পিন দিয়েই বধ করেছে বাংলাদেশ।
টি-২০ ক্রিকেটে ২০০ পেরুনো ইনিংসের সংখ্যা হাতেগোনাই। আর কোনও একদল প্রথমে ব্যাট করে ২০০ রান করার পর দ্বিতীয় ইনিংসে সেটিকে টপকানোর সংখ্যা তো আরও কম।
ওয়ানডে সিরিজের পর এবার টি টোয়েন্টি সিরিজ জিততে কাল, বুধবার সেঞ্চুরিয়ানে নামছেন বিরাট কোহলিরা। রবিবার জোহানেসবার্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় আয়োজক দ.আফ্রিকাকে ২৮ রানে উড়িয়ে দারুণ শুরু করেছেন কোহলিরা।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বললেন, ‘ইমরুল কায়েসর অন্তর্ভুক্তি তৃতীয় ওপেনার হিসেবে। আমরা চাচ্ছি, যারা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ভালো ব্যাটিং করতে পারে, এমন একজনকে নিতে।