Mon 24th Aug 2026, 3:18 am

চাকরি

ডাক বিভাগে জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

ডাক বিভাগে জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকার আওতাধীন ইউনিট ও অফিসে রাজস্বভুক্ত একাধিক পদে জনবল নেওয়া হবে। ১৫ ক্যাটাগরির পদে মোট ১২৩ জন নিয়োগ দেওয়া হবে।

জনবল নিয়োগ দেবে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশ

‘প্রোগ্রাম অ্যাসোসিয়েট’ পদে জনবল নিয়োগ দেবে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা কেয়ার বাংলাদেশ। আগ্রহীরা আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগের জন্য পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৯টি ক্যাটাগরির পদে ৫ম থেকে ২০তম গ্রেডে মোট ২৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে, এবং পূর্বে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে নিয়োগে আবেদন চলছে। এই প্রতিষ্ঠানে ৩৬ ক্যাটাগরির পদে ১১ থেকে ২০তম গ্রেডে মোট ১৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১১৪টি পদে জাতীয় রাজস্ব বোর্ডে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি

অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, প্রশাসন-২ (সমন্বয়) শাখার ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে ১১-২০তম গ্রেডে জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাঁচ ক্যাটাগরির পদে মোট ১১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৪ সালের ২০ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার দরকার নেই। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি, বয়স ও চাকরি শুরুর সময় পরিবর্তন করা হয়েছে।

ন্যাশনাল ব্যাংকে স্নাতক পাসে চাকরির সুযোগ,আবেদন করুন আজই

বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি আইটি অডিট প্রফেশনালস পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন ছাড়াও সরাসরি, কুরিয়ার বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ১৫ জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ১৫ জেলায় ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশনে রিলেশনশিপ ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

জীবন বীমা করপোরেশনে চাকরির সুযোগ,আজই আবেদন করুন

রাষ্ট্রীয় একমাত্র জীবন বিমা প্রতিষ্ঠান ‘জীবন বীমা করপোরেশন’ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধু বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও নাটোর জেলার পুরুষ–নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নৌবাহিনী অফিসার ক্যাডেট পদে নিয়োগ চলছে

বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে ২০২৬-এ ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৫

২ লাখ ৪৭ হাজার বেতনে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় এডুকেশন অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।এডুকেশন, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা ক্ষেত্রে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লেখা ও কথা বলায় পারদর্শী হতে হবে। আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানাশোনা থাকতে হবে। প্রোগ্রাম ডিজাইন ও ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

Recruitment for BCS should be completed in 18 months

The Public Administration Reform Commission has recommended that the BCS recruitment process be completed within 18 months, covering the entire period from the application call to the final recruitment. This proposal aims to streamline the process, which currently takes up to four years. According to the commission, the BCS preliminary and written tests should be finished within the first 12 months, while the remaining recruitment procedures should be completed in the following six months.

ডেসকোতে ৬১টি পদে চাকরির সুযোগ

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে চার ক্যাটাগরির পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে লোকবল নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কয়েকটি পদে মোট ১৪২ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি (https://file-dhaka.portal.gov.bd/uploads/cf4c4d3f-8ef8-4917-a63b-a5caccd2ffe7//67a/08b/e76/67a08be7644f8246339662.pdf) প্রকাশ করা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ অধিদপ্তরে আট ক্যাটাগরির পদে ১৩ থেকে ১৬তম গ্রেডে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

ডাক অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহীতে জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বুধবার। এ প্রতিষ্ঠানে ১৮ ক্যাটাগরির পদে ১৪ থেকে ১৬তম গ্রেডে মোট ৩৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী রাজশাহী ও রংপুর বিভাগের অন্তর্গত সব জেলার (কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলা এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ছাড়া) স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।

সেনাবাহিনীতে নিয়োগ দেবে নার্স

বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেনাবাহিনীর ৪১তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে নার্স পদে শুধু নারী নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট ট্রেইনি

বেসরকারি আইএফআইসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বাংলাদেশ পুলিশে চাকরির নিয়োগ

স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, রাজারবাগ, ঢাকার রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ১১ থেকে ২০তম গ্রেডে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করেতে হবে।

অফিসার–এসপিও পদে ইস্টার্ণ ব্যাংকে চাকরির সুযোগ

বেসরকারি ইস্টার্ণ ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে অফিসার টু সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) পদমর্যাদায় রিলেশনশিপ অফিসার (আরও) টু রিলেশনশিপ ম্যানেজার (আরএম) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

যমুনা অয়েল কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ২৩ ক্যাটগরির পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আজ বুধবার (২৯ জানুযারি) থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা আবেদন করতে পারবেন ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

১ লাখ ২০ হাজার বেতনে পাওয়ার গ্রিডে চাকরি

সরকারি বিদ্যুৎ কোম্পানি পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জেনারেল ম্যানেজার (পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

বিনা অভিজ্ঞতায় চাকরি দিচ্ছে সাউথইস্ট ব্যাংক পিএলসি

বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে আবেদনে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রামে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ১৭ থেকে ২০তম গ্রেডে ৫২৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এ বিজ্ঞপ্তিতে আগ্রহী চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সব জেলার (সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ছাড়া) স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন।

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগে ফি ছাড়াই আবেদন

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড গাজীপুরে জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক (নিরাপত্তা) পদে চুক্তিভিত্তিতে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছক পূরণ করে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ মে প্রকাশিত মহাব্যবস্থাপক (নিরাপত্তা) পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি (নম্বর: ৩১/২০২৪) পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করা হলো।

রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রটোকল অফিসার পদে পরীক্ষা ১০ ফেব্রুয়ারি

রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগের সহকারী প্রটোকল অফিসার (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ৫৭ প্রার্থীর লিখিত পরীক্ষার তারিখ, সময় ও আসনব্যবস্থা প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অন্তর্গত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারে (বিএফসিসি) একাধিক পদে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রতিষ্ঠানে ১১ ক্যাটাগরির পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।