পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের আমদানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং জানুয়ারি মাসে বিপুল পরিমাণ পণ্য আমদানি হয়েছে, যা রোজার পুরো মাসের চাহিদার সমান বা কিছু ক্ষেত্রে তা ছাড়িয়ে গেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, ফেব্রুয়ারি মাসজুড়ে আরও পণ্য আমদানি হবে, ফলে সরবরাহ বাড়বে। রাজনৈতিক পরিবর্তনের পর কিছু বড় শিল্পগ্রুপের আমদানি কমে যাওয়ার আশঙ্কা থাকলেও নতুন আমদানিকারকরা সক্রিয় হয়েছেন এবং নতুন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও নিত্যপণ্য আমদানিতে যুক্ত হয়েছে, ফলে সরবরাহে কোনো সমস্যা হয়নি।
রমজান শুরু হতে দেড় মাস বাকি থাকলেও ব্যবসায়ীরা ইতোমধ্যে ছোলা আমদানি শুরু করেছেন, তবে দাম কমছে না। বর্তমানে পাইকারি বাজারে ছোলার কেজি ১০০ টাকার ওপরে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশিই। ব্যবসায়ীদের মতে, যথেষ্ট পরিমাণে ছোলা আমদানি হলেও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো দাম কমাচ্ছে না, ফলে দাম আগের তুলনায় বাড়তে থাকছে।
বাংলাদেশের কাছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) লিমিটেডের বিদ্যুৎ বিক্রি নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।
২০২৭ সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে বলে...
দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলে এবারের বাণিজ্য মেলায় মোট ৫৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গতবার অংশ নিয়েছিল ৫৮৪টি প্রতিষ্ঠান। সে হিসেবে এবার স্টল কমছে ৪৪টি।
ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চার দিন বাড়ানো হয়েছে। আজ রবিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই সিদ্ধান্ত নেন বলে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব আবু হেনা মোরশেদ জামান জানান।
Developed By: Smart Software Ltd