Fri 10th Jul 2026, 12:21 am

৩ লাখ ৭১ হাজার কোটি টাকা হবে সংশোধিত বাজেট

৩ লাখ ৭১ হাজার কোটি টাকা হবে  সংশোধিত বাজেট

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার হবে ৩ লাখ ৭১ হাজার কোটি টাকার।

আজ রোববার সচিবালয়ে রাজস্ব মুদ্রা বিনিময় সমন্বয় কমিটি এবং সম্পদ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার হবে ৪ লাখ ৬৮ হাজার কোটি টাকার। চলতি বছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকার, তা সংশোধন করে করা হবে ৩ লাখ ৭১ হাজার কোটি টাকার। আগামী ফেব্রুয়ারিতে তা চূড়ান্ত করা হবে।

অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসের বাজেট বাস্তবায়নের হার আগের বছরের একই সময়ের তুলনায় ভালো। এই ভালোটা হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ভালো হয়েছে বলে।রাজস্ব সংগ্রহের পরিস্থিতি কী—জানতে চাইলে মুহিত বলেন, সেটাও আগের অর্থবছরের তুলনায় ভালো।