Fri 10th Jul 2026, 12:29 am

১৭৫২ ডলার দেশের মাথাপিছু আয়

১৭৫২ ডলার দেশের মাথাপিছু আয়

আগের বছরের চেয়ে  চলতি অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় ১৪২ ডলার বেড়ে ১ হাজার ৭৫২ ডলারে দাঁড়িয়েছে। যা আগের অর্থবছরে ছিল এক হাজার ৬১০ ডলার।মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো জানানো হয়, চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৫ শতাংশ, যা গত বছরে ছিল ৭ দশমিক ২ শতাংশ। চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৭ দশমিক ৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়।