Thu 6th Aug 2026, 11:13 pm

প্রোফাইল: মোহাম্মদ শামি

প্রোফাইল: মোহাম্মদ শামি

মোহাম্মদ শামি

ক্রিকেটার, ভারত

 

মোহাম্মদ শমির জন্ম ভারতের উত্তর প্রদেশে। জয়নগনর এলাকায় জন্মগ্রহণকারী শামি একজন ভারতীয় ক্রিকেটার। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলছেন। মূলত ডানহাতি পেসার হিসেবেই জাতীয় দলে খেলেন তিনি।

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৪ জানুয়ারি, ২০১৫ তারিখে বিসিসিআই কর্তৃপক্ষ ভারত দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। দলে তিনিও অন্যতম সদস্যরূপে মনোনীত হন। ১০ মার্চ, ২০১৫ তারিখে হ্যামিল্টনের সেডন পার্কে অনুষ্ঠিত গ্রুপ পর্বের পঞ্চম খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ ওভার বোলিং করে ৪১ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। পরবর্তীতে শিখর ধাওয়ানের মনোজ্ঞ শতরানে দল ৮ উইকেটের সহজ পায় ও খেলার ফলাফলে ভারত বি গ্রুপে শীর্ষস্থান দখল করে। পাশাপাশি বিশ্বকাপে ধারাবাহিকভাবে ৯ম জয় পায়।