Tue 6th Oct 2026, 1:27 am

প্রোফাইল: শুভশ্রী গাঙ্গুলি

প্রোফাইল: শুভশ্রী গাঙ্গুলি

ভারতীয় অভিনেত্রী

শুভশ্রী গাঙ্গুলী (জন্ম: ৩ নভেম্বর, ১৯৮৯) কলকাতা বাংলা সিনেমার (টালিউড) জনপ্রিয় অভিনেত্রী।তিনি একটি ওড়িশা ছবি করেও প্রশংসা পেয়েছিলেন। তিনি ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোজে এর বিজয়ী হয়েছিলেন। অশোক পাতি পরিচালিত মাতে তা লাভ হেলারে নামে একটি ওড়িশা ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন শুভশ্রী গাঙ্গুলি। বাংলা চলচ্চিত্রে এই অভিনেত্রীর অবির্ভাব পিতৃভূমি ছবিতে জিতের বোনের ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে।

কলকাতার বাংলা সিনেমা (টালিউড) ও ভক্তদের কাছে তিনি শুভশ্রী নামেই পরিচিত। ২০১৮ সালের ৬ মার্চ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই ভারতীয় অভিনেত্রী।

পুরস্কার

ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোঁজে জয়ী

বাজিমাত এর জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড

চ্যালেঞ্জ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে টেলি সিনে অ্যাওয়ার্ড ২০১০'

খোকা ৪২০ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কলাকার অ্যাওয়ার্ড