Mon 21st Sep 2026, 9:43 pm

মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোলে বিকিনি লুকে সাহসিনী

মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোলে বিকিনি লুকে সাহসিনী

বড়দিনের মরশুমে মুক্তি পেয়েছে তাঁদের ছবি 'সন্তান'। তাই হইতো চুটিয়ে সময় কাটাচ্ছেন টলিপাড়ার 'রাজ' পরিবার। ছুটির আমেজে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন জীবনের নানা মুহূর্ত। শহর থেকে দূরে একেবারে অন্য মেজাজে দম্পতি। দেখা গেল বেশ কিছু রোম্যান্টিক মুহূর্তও। একদিকে যখন হাতে হাত রেখে প্রেমে মশগুল রাজ-শুভশ্রী। তখন অন্যদিকে, ইউভান- ইয়ালিনিকে দেখা গেল আনন্দে আত্মহারা হয়ে মুহূর্ত উপভোগ করতে।

ছেলে-মেয়েকে সঙ্গে নিয়েই ফুরফুরে আবহ উপভোগ করতে ব্যাংককে বেড়াতে গিয়েছেন তাঁরা। সমুদ্রের ধারে একান্তে সময় কাটাচ্ছেন এই দম্পতি। ধবধবে সাদা পোশাকে টুইনিং রাজ-শুভশ্রীর। স্ত্রীর হাতে হাত রেখে মাখোমাখো প্রেমের মুহূর্ত যেন একে অপরকে ভালোবাসায় ভরিয়েছেন তাঁরা। ছবি ভাগ করে ব্রায়ান অ্যাডামসের সেই বিখ্যাত গানের লাইন জুড়েছেন ক্যাপশনে। 'এভরিথিং আই ডু, আই ডু ইট ফর ইউ।'

যদিও খবর এটা নয়, চর্চায় রাজের এক বছরের কন্যা ইয়ালিনি। সবে টলোমলো পায়ে হাঁটতে শিখেছে। তার মধ্যেই হলুদ রঙের বিকিনি পরে সমুদ্রতটে বসে! মাথার উপরে চুড়ো করে বাঁধা চুল। কখনও পা মুড়ে বসে সে। কখনও আপন মনে বালি নিয়ে খেলতে ব্যস্ত। দাদা ইউভানের সঙ্গেও খেলছে সে। ছবি দেখে ইতিমধ্যেই নেটাগরিকদের মধ্যে নানা জল্পনা। কেউ বলছেন, ছেলে ইউভান বাবার মতোই হয়তো পরিচালনায় আসবে। মেয়ে হয়তো মায়ের মতো অভিনয়ে। সেই জন্যই বুঝি বিকিনিতেও সাবলীল।

মাঝেমধ্যেই ঘুরতে যান দম্পতি। কয়েকদিন আগেই দার্জিলিঙে ঘুরতে যেতে দেখা গিয়েছে তাঁদের। শুটিংয়ের ফাঁকে জমিয়ে উপভোগ করেছেন সেই সময়টা। রাজের প্রথম হিন্দি সিনেমার শ্যুটিং সেরেছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বেটারহাফ শুভশ্রীকে পাশে নিয়ে রাজ লিখেছেন, 'ফাইনালি দার্জিলিং।' তাঁদের নানা অনবদ্য মুহূর্তও মন ছুঁয়ে গিয়েছে ভক্তদের।